ঢাকা    সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
লালমোহনে মা, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য নিয়ে অবহিতকরণ সভা এমপি সেলিম রেজা হাবিবের সঙ্গে বাপুস সুজানগর উপজেলার নবনির্বাচিত কমিটির শুভেচ্ছা বিনিময় কাঁঠালিয়ায় আট মাসের শিশুকে লাখ টাকায় বিক্রি নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে ৬ জন গ্রেফতার লালমোহনে নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার বালিকা বিদ্যালয়ের চার কৃতি শিক্ষার্থীকে সংর্বধনা পটুুয়াখালী বিএনপিতে পাল্টাপাল্টি অভিযোগ, প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চে উত্তাপ দোহারে কথা-কাটাকাটির জেরে কুপিয়ে জখম কাউখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দশমিনায় গরু চুরি করে গাড়িতে তোলার সময়ে জনতার হাতে আটক ২


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের চেষ্টা

কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের চেষ্টা


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ জুলাই ২০২৬


কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের চেষ্টা
গাজীপুর: কালীগঞ্জে প্রতিবেশী কর্তৃক এক বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বক্তারপুর ইউনিয়নের মোহানী গ্রামের মৃত সিরাজউদ্দিনের বিশ বছর বয়সী বুদ্ধি প্রতিবন্ধী কন্যা মঙ্গলবার বিকেলে রাস্তায় ঘুরতে বের হয়।

এসময় প্রতিবেশী মৃত তোরাব আলীর পুত্র লোকমান (৭০) তাকে রাস্তা থেকে নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। সন্ধ্যার দিকে মেয়েকে ঘরে না পেয়ে তার মা খুঁজতে বের হয়ে লোকমানের বাড়ির পাশের রাস্তায় দুইজনকে দেখতে পায়। এসময় যন্ত্রণায় কাঁদতে থাকা মেয়ের শরীরের বিভিন্ন স্থানে কামড় ও আঁচড়ের দাগ দেখে লোকমানের দিকে তাকালে সে তরুণীর মায়ের পায়ে ধরে ক্ষমা চাইতে থাকে এবং এক পর্যায়ে সেখান থেকে সে পালিয়ে যায়।

ধর্ষণ চেষ্টার অভিযোগে বুধবার (২২ জুলাই) দুপুরে প্রতিবন্ধী তরুণীর মা বাদী হয়ে অভিযুক্ত লোকমানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কালীগঞ্জ থানায় একটি মামলা (নং ২৯) দায়ের করেছেন।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫৬:৩৯   ৬৫ বার পঠিত  |            







ঢাকা থেকে আরও...


দোহারে কথা-কাটাকাটির জেরে কুপিয়ে জখম
ভূঞাপুর হাসপাতালে সঠিক সময়ে দেখা মিলছে না চিকিৎসক, রোগীদের অপেক্ষা
দেশে তেল নেই, তাহলে হাজার হাজার গাড়ির লংমার্চ কীভাবে: শামা ওবায়েদ
ভূঞাপুরে সাংবাদিকে হুমকি দাতা স্বাস্থ্য কর্মীর বদলী আদেশ
দৌলতপুরে শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার



আর্কাইভ