ঢাকা    বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ২২ জুলাই ২০২৬
প্রচ্ছদ » ময়মনসিংহ » ফুলপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফুলপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার


গোলাম মোস্তফা,ফুলপুর ( ময়মনসিংহ )
প্রকাশ: বুধবার, ২২ জুলাই ২০২৬


-

ময়মনসিংহ: ফুলপুর উপজেলার বালিয়া ইউনিয়নের দক্ষিণ শালিয়া গ্রামে মালা বেগম (৩৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি বালিয়া ইউনিয়নের শালিয়া গ্রামের জসিম উদ্দিনের স্ত্রী।স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, মালা বেগম মানসিক প্রতিবন্ধিতায় ভুগছিলেন।

বুধবার (২২ জুলাই) সকাল প্রায় ৯টার দিকে পরিবারের সদস্যরা নিজ ঘরের ভেতরে মালা বেগমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।পরে বিষয়টি ফুলপুর থানা পুলিশকে জানানো হলে পুলিশ ১২ টার দিকে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

স্থানীয়দের ভাষ্য, মালা বেগম ও তাঁর স্বামী জসিম উদ্দিনের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। জীবিকার তাগিদে জসিম উদ্দিন ঢাকায় হকারি করেন। ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না বলেও জানা গেছে।

তবে কী কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে, সে বিষয়ে পরিবার কিংবা স্থানীয় কেউ নিশ্চিত করে কিছু বলতে পারেননি।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফিরোজ আহামেদ জানান,পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০১:২৭   ৮ বার পঠিত  |