ঢাকা    বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
শিরোনাম
ককরোচ পার্টির সমালোচনা করে তোপের মুখে কঙ্গনা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় সরকার শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল সুজানগর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে গাছের চারা বিতরণ ফুলপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমিরের সদস্য পদ স্থগিত পীরগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষকদের মাঝে সাড়ে ৯ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান নাজিরগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের নবনির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন পদ্মার ভাঙন রোধে ভেড়ামারায় জিও ব্যাগ ফেলা শুরু লালমোহনে ভয়াবহ অগ্নিকান্ডে দুইটি বসতঘর পুড়ে ছাই ফুলপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে ভয়াবহ অগ্নিকান্ডে দুইটি বসতঘর পুড়ে ছাই

লালমোহনে ভয়াবহ অগ্নিকান্ডে দুইটি বসতঘর পুড়ে ছাই


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ জুলাই ২০২৬


লালমোহনে ভয়াবহ অগ্নিকান্ডে দুইটি বসতঘর পুড়ে ছাই

ভোলা: লালমোহন উপজেলায় ভয়াবহ অগ্নিকান্ডে দুইটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার সকালে উপজেলার কালমা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চরলক্ষ্মী এলাকার শিউলি বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মাত্র ৩০ মিনিটির আগুনে পুড়ে যায় ওই বাড়ির আব্দুল মুনাফ এবং মৃত আলী হোসেন নামে দুই ভাইয়ের জোড়া বসতঘর।

স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীদের প্রচেষ্টায়ও রক্ষা হয়নি বসতঘর দুটো। আগুনে পুড়ে ছাই হয়ে যায় বসতঘরগুলোর ভেতরে থাকা সব মালামাল। পরনের কাপড়-চোপড় ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর। এই অগ্নিকান্ডে অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয় ভুক্তভোগী ওই দুই ভাইয়ের। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

ক্ষতিগ্রস্ত ঘর মালিক আব্দুল মুনাফ শিউলি জানান, সকালের দিকে ঘর থেকে ধোঁয়া ও আগুনের শিখা উঠতে দেখে আমি ডাকচিৎকারে দিলে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরাও ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। তবে আগুনের ভয়াবহতার কারণে মাত্র ৩০ মিনিটের মধ্যেই আমার এবং আমার মৃত ছোট ভাই আলী হোসেনের জোড়া বসতঘর দুটো পুড়ে যায়। এই অগ্নিকান্ডে ঘরে থাকা কাপড়-চোপড়, টেলিভিশন, ফ্রিজ, শোকেস, দুটি মোবাইল ফোন এবং নগদ প্রায় ৩০ হাজার টাকাও পুড়ে ছাই হয়ে গেছে। সবমিলিয়ে আমাদের অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

তিনি আরও জানান, সর্বনাশা আগুনে বহু বছরের কষ্টার্জিত আমাদের সম্পদ মুহূর্তেই শেষ হয়ে গেছে। এখন আমার স্ত্রী-সন্তান, আর ভাইয়ের সন্তানরা মিলে অন্যের ঘরে আশ্রয় নেয়া ছাড়া কোনো পথ নেই। প্রায় তিন বছর আগে ধারদেনা করে এই ঘর দুটো নির্মাণ করা হয়েছে। এখনও আমাদের প্রায় ৬ লাখ টাকা ঋণ রয়েছে। সেই দেনা শোধ করতেই হিমশিম খাচ্ছি, এখন নতুন করে ঘর তোলার কোনো সাধ্য নেই আমাদের। তাই প্রশাসন ও সমাজের বিত্তবান মানুষের কাছে সহযোগিতা কামনা করছি।

এ বিষয়ে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক বলেন, অগ্নিকান্ডে দুইটি বসতঘর পুড়ে যাওয়ার খবর পেয়েছি। খুব শিগগিরই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে আর্থিক অনুদান ও টিন বিতরণের প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০৪:১৩   ৭ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


লালমোহনে ভয়াবহ অগ্নিকান্ডে দুইটি বসতঘর পুড়ে ছাই
বাউফলে পৌর বিএনপি সভাপতির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
পটুয়াখালী জেলায় ভার্চুয়াল মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন
পটুয়াখালী সদর উপজেলা বিএনপির প্রয়াত সভাপতির মৃত্যুতে আলোচনা সভা
কাউখালীতে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক, প্রধান শিক্ষক নেই



আর্কাইভ