ঢাকা    শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• কালীগঞ্জে ৩-১ গোলে জিতে তুমলিয়া প্রিমিয়ার লিগের শিরোপা বাগদী একাদশের • পাবনায় ৫ শতাধিক প্রাক্তন ছাত্রীর মিলনমেলায় মুখর চাটমোহর পাইলট বালিকা বিদ্যালয় • আলগী নদীতে হাত বাঁধা অজ্ঞাত পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার • পদ্মা ব্যারেজ প্রকল্প পরিদর্শনে পানি সম্পদ মন্ত্রীর আগমন, সুজানগরে প্রস্তুতি সভা • প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগের দাবি করে প্রভাব বিস্তারের অভিযোগ কয়রা ইউপি দফাদারের বিরুদ্ধে • নবাবগঞ্জে ৮৭.৫০ শতাংশ কৃষিজমি দখলের অভিযোগ, ইটভাটা মালিকের অস্বীকার • ভেড়ামারায় ২ লাখ ৮২ হাজার টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস • কাউখালীতে ২৫ কেজি লবণ মাখা ইলিশ জব্দ, দান করা হলো এতিমখানায় • ট্রাকের ধাক্কায় আহত রাবি শিক্ষার্থী চেসি ত্রিপুরার মৃত্যু • সালথা যুবলীগের ৭১ সদস্যের কমিটি নিয়ে ক্ষোভ, পুনর্গঠনের দাবি


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » পদ্মার ভাঙন রোধে ভেড়ামারায় জিও ব্যাগ ফেলা শুরু

পদ্মার ভাঙন রোধে ভেড়ামারায় জিও ব্যাগ ফেলা শুরু


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ জুলাই ২০২৬


‎

‎পদ্মার ভাঙন রোধে ভেড়ামারায় জিও ব্যাগ ফেলা শুরু

‎

‎কুষ্টিয়া: ভেড়ামারা উপজেলায় পদ্মা নদীর তীব্র ভাঙন থেকে বসতভিটা ও ফসলি জমি রক্ষায় জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ও জিও টিউব ফেলার কাজ শুরু হয়েছে। বুধবার ২২ জুলাই দুপুরে উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের ফয়জুল্লাহপুর গ্রামে এই ভাঙন রোধ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল গফুর।

‎উদ্বোধন শেষে সংসদ সদস্য আব্দুল গফুর সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাজের গুণগত মান নিশ্চিত করার কঠোর নির্দেশ দেন। তিনি বলেন, জনগণের জানমাল ও ফসলি জমি রক্ষা আমাদের প্রধান দায়িত্ব। নির্ধারিত সময়ের মধ্যে নিখুঁতভাবে কাজ শেষ করতে হবে এবং ভাঙনকবলিত মানুষের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।

‎বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) ভেড়ামারা কার্যালয় সূত্রে জানা গেছে, ভেড়ামারা উপজেলার বেশ কিছু এলাকা পদ্মা নদীর ভাঙনপ্রবণ হিসেবে চিহ্নিত। বর্তমানে তীব্র ঝুঁকির মুখে থাকা ফয়জুল্লাহপুর গ্রামের তীরবর্তী ৪০ মিটার এলাকায় জরুরি ভিত্তিতে এই প্রতিরক্ষামূলক কাজ করা হচ্ছে। এই প্রকল্পের জন্য সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ৪০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ভাঙন প্রতিরোধে নদীর তীরে প্রায় ৬ হাজার জিও ব্যাগ এবং ২৩৫টি জিও টিউব ফেলা হবে।

‎বাপাউবো ভেড়ামারার উপ-সহকারী প্রকৌশলী আল আমীন জানান, ভাঙন পরিস্থিতি মোকাবিলায় তারা সর্বোচ্চ সতর্ক রয়েছেন। দ্রুততম সময়ের মধ্যে জিও ব্যাগ ফেলার কাজ শেষ করে নদী তীরবর্তী এলাকাকে নিরাপদ করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

‎কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ এবং ফয়জুল্লাহপুর গ্রামের বিপুল সংখ্যক স্থানীয় বাসিন্দা উপস্থিত ছিলেন। ভাঙন রোধে সরকারের এই দ্রুত পদক্ষেপে দীর্ঘদিনের আতঙ্কিত স্থানীয় নদী তীরবর্তী মানুষের মনে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। তবে এলাকাটিকে স্থায়ীভাবে নিরাপদ করতে একটি স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০৭:২১   ১০০ বার পঠিত  | ●   ●   ●







খুলনা থেকে আরও...


● প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগের দাবি করে প্রভাব বিস্তারের অভিযোগ কয়রা ইউপি দফাদারের বিরুদ্ধে
● ভেড়ামারায় ২ লাখ ৮২ হাজার টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস
● কয়রায় দুর্নীতির সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে গুম-হত্যার হুমকি
● কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের অপেক্ষায় প্রাণ গেল দুই মাসের শিশুর
● সিরাজগঞ্জ আদালতের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ভেড়ামারায় গ্রেপ্তার



আর্কাইভ