ঢাকা    শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• কালীগঞ্জে ৩-১ গোলে জিতে তুমলিয়া প্রিমিয়ার লিগের শিরোপা বাগদী একাদশের • পাবনায় ৫ শতাধিক প্রাক্তন ছাত্রীর মিলনমেলায় মুখর চাটমোহর পাইলট বালিকা বিদ্যালয় • আলগী নদীতে হাত বাঁধা অজ্ঞাত পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার • পদ্মা ব্যারেজ প্রকল্প পরিদর্শনে পানি সম্পদ মন্ত্রীর আগমন, সুজানগরে প্রস্তুতি সভা • প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগের দাবি করে প্রভাব বিস্তারের অভিযোগ কয়রা ইউপি দফাদারের বিরুদ্ধে • নবাবগঞ্জে ৮৭.৫০ শতাংশ কৃষিজমি দখলের অভিযোগ, ইটভাটা মালিকের অস্বীকার • ভেড়ামারায় ২ লাখ ৮২ হাজার টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস • কাউখালীতে ২৫ কেজি লবণ মাখা ইলিশ জব্দ, দান করা হলো এতিমখানায় • ট্রাকের ধাক্কায় আহত রাবি শিক্ষার্থী চেসি ত্রিপুরার মৃত্যু • সালথা যুবলীগের ৭১ সদস্যের কমিটি নিয়ে ক্ষোভ, পুনর্গঠনের দাবি


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে দেয়াল ভেঙ্গে স্বর্ণের দোকানে দুঃসাহসিক চুরি

কাউখালীতে দেয়াল ভেঙ্গে স্বর্ণের দোকানে দুঃসাহসিক চুরি


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬


কাউখালীতে দেয়াল ভেঙ্গে স্বর্ণের দোকানে দুঃসাহসিক চুরি

পিরোজপুর: কাউখালীতে উপজেলা সদরের দক্ষিণ বাজারে আপন জুয়েলার্স নামে একটি স্বর্ণের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২২ জুলাই) দিবাগত গভীর রাতে বাজারের বাবুল কর্মকারের স্বর্ণের দোকানের পেছনের দেয়াল ভেঙে দুর্বৃত্তরা দোকানে প্রবেশ করে চুরি সংঘটিত করে।
দোকানের মালিক বাবুল কর্মকার জানান, সকালে দোকান খুলতে এসে তিনি দেখতে পান দোকানের পেছনের দেয়াল ভাঙা। পরে হিসাব করে দেখা যায়, দোকান থেকে নগদ ৩০ হাজার টাকা, প্রায় ৫ আনা স্বর্ণ এবং ৮০ ভরি রুপা চুরি হয়েছে। তিনি এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার সকালে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে ওসি মোঃ আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, ঘটনার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। চোরদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে। আশা করছি খুব শিগগিরই জড়িতদের আইনের আওতায় আনা সম্ভব হবে।
তিনি আরও বলেন,”ব্যবসায়ীদের নিরাপত্তার স্বার্থে রাতের পাহারা আরও জোরদার করতে হবে। প্রতিটি দোকান ও মার্কেটের সামনে পর্যাপ্ত বৈদ্যুতিক আলো জ্বালিয়ে রাখার অনুরোধ করছি। কাউখালী থানা পুলিশের টহল কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ব্যবসায়ীদের নিরাপত্তায় পুলিশ সর্বদা পাশে থাকবে।
এদিকে কাউখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ বলেন, “আমি এর আগেও পুলিশ প্রশাসনকে বলেছিলাম, দক্ষিণ বাজারে রাতের পাহারা যথেষ্ট নয়। এ এলাকায় প্রায়ই চুরির ঘটনা ঘটে এবং মাদকসেবী ও মাদক কারবারিদের আনাগোনা রয়েছে। ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে দুই সমিতির পৃথক সভা করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা জরুরি।
তিনি আরও অভিযোগ করেন, “দক্ষিণ বাজারের ভেতরে কিছু চোর ও মাদক ব্যবসায়ীর বসবাস রয়েছে, তারাই বিভিন্ন অপরাধের মূল হোতা। কিছুদিন আগে দিনের বেলায় দক্ষিণ বাজারে সোহাগ তালুকদারের দোকান থেকে টাকা চুরির ঘটনায় নাম উল্লেখ করে অভিযোগ দেওয়া হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
চুরির ঘটনায় দক্ষিণ বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত চোরদের গ্রেপ্তার, চুরি হওয়া মালামাল উদ্ধার এবং বাজারে নিয়মিত পুলিশি টহল ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের দাবি জানিয়েছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৩৫:১০   ১০১ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● আলগী নদীতে হাত বাঁধা অজ্ঞাত পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার
● কাউখালীতে ২৫ কেজি লবণ মাখা ইলিশ জব্দ, দান করা হলো এতিমখানায়
● দুমকির পাঁচ ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী ঘোষণা ইসলামী আন্দোলনের
● নয় বছর পর কুয়াকাটায় দুই দিনের পর্যটন কার্নিভাল শুরু কাল
● আড়াইশ বছরের আমুয়ার দশোহরা উৎসবে নদীমোহনায় হাজারো মানুষের মিলনমেলা



আর্কাইভ