ঢাকা    সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
লালমোহনে মা, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য নিয়ে অবহিতকরণ সভা এমপি সেলিম রেজা হাবিবের সঙ্গে বাপুস সুজানগর উপজেলার নবনির্বাচিত কমিটির শুভেচ্ছা বিনিময় কাঁঠালিয়ায় আট মাসের শিশুকে লাখ টাকায় বিক্রি নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে ৬ জন গ্রেফতার লালমোহনে নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার বালিকা বিদ্যালয়ের চার কৃতি শিক্ষার্থীকে সংর্বধনা পটুুয়াখালী বিএনপিতে পাল্টাপাল্টি অভিযোগ, প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চে উত্তাপ দোহারে কথা-কাটাকাটির জেরে কুপিয়ে জখম কাউখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দশমিনায় গরু চুরি করে গাড়িতে তোলার সময়ে জনতার হাতে আটক ২


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » অযু করতে নেমে কংশ নদীতে বৃদ্ধ নিখোঁজ, নদীপাড়ে কান্না আর অপেক্ষা

অযু করতে নেমে কংশ নদীতে বৃদ্ধ নিখোঁজ, নদীপাড়ে কান্না আর অপেক্ষা


ফুলপুর ( ময়মহনসিংহ ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬


অযু করতে নেমে কংশ নদীতে বৃদ্ধ নিখোঁজ, নদীপাড়ে কান্না আর অপেক্ষা

ময়মনসিংহ: ফুলপুর উপজেলার বালিয়া ইউনিয়নের বড়ইকান্দি গোদারঘাট এলাকায় কংশ নদীতে অযু করতে নেমে নিখোঁজ হওয়া বৃদ্ধ আছির উদ্দিনের (৮৫) এখনো কোনো সন্ধান মেলেনি।বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ফুলপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয় বাসিন্দারা যৌথভাবে নদীতে উদ্ধার অভিযান চালিয়ে গেলেও তাঁকে খুঁজে পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়,বুধবার (২২ জুলাই) রাত প্রায় ৯টার দিকে নামাজের আগে অযু করার জন্য নদীতে নামেন আছির উদ্দিন।এ সময় পা পিছলে তিনি নদীর প্রবল স্রোতে তলিয়ে যান।

ঘটনাটি দেখতে পেয়ে আশপাশের লোকজন তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা শুরু করলেও রাতভর তাঁর কোনো খোঁজ মেলেনি।নিখোঁজ আছির উদ্দিন বড়ইকান্দি গ্রামের বাসিন্দা।

বৃহস্পতিবার(২৩ জুলাই) সকাল থেকে ফুলপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল স্থানীয় বাসিন্দাদের সহায়তায় নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালায়।তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁকে উদ্ধার করা সম্ভব হয়নি।

নিখোঁজের নাতি নাজমুল হাসান বলেন,গতকাল রাত থেকেই উদ্ধার অভিযান চলছে।কিন্তু এখন পর্যন্ত দাদার কোনো সন্ধান পাওয়া যায়নি।আমরা সবাই উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করছি।

ফুলপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ লুৎফর রহমান বলেন, সকাল ৭টা থেকে ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করছে।নদীতে প্রবল স্রোত থাকায় কয়েক কিলোমিটার এলাকায় তল্লাশি চালানো হয়েছে। তবে এখনো তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪০:২৮   ৯৭ বার পঠিত  |   







ময়মনসিংহ থেকে আরও...


ফুলপুরে ৮০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার
কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
বৃক্ষ হত্যাকারীদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ ডেপুটি স্পিকারের
ফুলপুরে ৪ লাখ ৫০ হাজার টাকার নিষিদ্ধ রিং জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস
তারাকান্দায় গ্রামাউসের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ



আর্কাইভ