ঢাকা    সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
লালমোহনে মা, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য নিয়ে অবহিতকরণ সভা এমপি সেলিম রেজা হাবিবের সঙ্গে বাপুস সুজানগর উপজেলার নবনির্বাচিত কমিটির শুভেচ্ছা বিনিময় কাঁঠালিয়ায় আট মাসের শিশুকে লাখ টাকায় বিক্রি নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে ৬ জন গ্রেফতার লালমোহনে নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার বালিকা বিদ্যালয়ের চার কৃতি শিক্ষার্থীকে সংর্বধনা পটুুয়াখালী বিএনপিতে পাল্টাপাল্টি অভিযোগ, প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চে উত্তাপ দোহারে কথা-কাটাকাটির জেরে কুপিয়ে জখম কাউখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দশমিনায় গরু চুরি করে গাড়িতে তোলার সময়ে জনতার হাতে আটক ২


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় পদ্মা পাড়ে জেলেদের জীবনমান উন্নয়নে মতবিনিময় সভা

ভেড়ামারায় পদ্মা পাড়ে জেলেদের জীবনমান উন্নয়নে মতবিনিময় সভা


আজকের রূপান্তর ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬


 ভেড়ামারায় পদ্মা পাড়ে জেলেদের জীবনমান উন্নয়নে মতবিনিময় সভা
‎কুষ্টিয়া: ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের ফয়জুল্লাপুর গ্রামে পদ্মা পাড়ের জেলে পল্লীতে স্থানীয় জেলেদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

‎২৩ জুলাই (বৃহস্পতিবার) সকাল ১১:৩০ মিনিটে এই সভার আয়োজন করা হয়।
‎সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান। জুনিয়াদহ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার জানমত আলীর সভাপতিত্বে সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জেলে পল্লীর শতাধিক মৎস্যজীবী অংশ নেন।

‎মতবিনিময় সভায় মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান জেলেদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং জাটকা নিধন রোধ ও সরকারি নিষেধাজ্ঞা চলাকালীন ইলিশ রক্ষায় জেলেদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, প্রকৃত জেলেদের তালিকা হালনাগাদ করে সরকারি প্রণোদনা ও বিভিন্ন উপকরণ বিতরণ নিশ্চিত করা হবে।

‎মেম্বার জানমত আলী জেলেদের ন্যায্য অধিকার প্রাপ্তি এবং এলাকার আইন-শৃঙ্খলা রক্ষায় পাশে থাকার প্রতিশ্রুতি দেন। সভা শেষে জেলেরা তাদের জীবনমান উন্নয়নে সরকারি সহায়তা আরও বৃদ্ধির দাবি জানান।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১৫:৩৩   ৭৭ বার পঠিত  |      







খুলনা থেকে আরও...


গড়ইখালীতে সংরক্ষিত নারী আসনে প্রচারণায় ইমা আক্তার
মহম্মদপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু, মাঠে পড়েছিল মরদেহ
ফেজবুকে পোস্ট দিয়ে কয়রায় হরিণের মাংস বিক্রির অভিযোগ
ভেড়ামারায় মৎস্য সুরক্ষা অভিযানে ৭০ হাজার টাকার চায়না দুয়ারি জাল জব্দ
ভেড়ামারা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ, মেয়ের মায়ের মুচলেকা



আর্কাইভ