ঢাকা    সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
লালমোহনে মা, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য নিয়ে অবহিতকরণ সভা এমপি সেলিম রেজা হাবিবের সঙ্গে বাপুস সুজানগর উপজেলার নবনির্বাচিত কমিটির শুভেচ্ছা বিনিময় কাঁঠালিয়ায় আট মাসের শিশুকে লাখ টাকায় বিক্রি নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে ৬ জন গ্রেফতার লালমোহনে নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার বালিকা বিদ্যালয়ের চার কৃতি শিক্ষার্থীকে সংর্বধনা পটুুয়াখালী বিএনপিতে পাল্টাপাল্টি অভিযোগ, প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চে উত্তাপ দোহারে কথা-কাটাকাটির জেরে কুপিয়ে জখম কাউখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দশমিনায় গরু চুরি করে গাড়িতে তোলার সময়ে জনতার হাতে আটক ২


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » ‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’: ডেপুটি স্পিকার

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’: ডেপুটি স্পিকার


জেলা প্রতিনিধি ( নেত্রকোনা )
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬


 ‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’: ডেপুটি স্পিকার

নেত্রকোনা: সরকার প্রাথমিক শিক্ষার উন্নয়নে নানা উদ্যোগ নিলেও অনেক বিদ্যালয়ে শিক্ষার্থীর উপস্থিতি আশানুরূপ নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।
তিনি বলেন, “বর্তমান সরকার প্রাথমিক শিক্ষাকে সুন্দর করার জন্য নানা উদ্যোগ গ্রহণ করেছে। শিক্ষার্থীদের বিনামূল্যে বই, ব্যাগ ও জুতা দেওয়া হচ্ছে। শিক্ষকদের বেতন-ভাতা ও পেনশন সুবিধাও বৃদ্ধি করা হয়েছে। কিন্তু এরপরও অনেক স্কুলে কাঙ্ক্ষিত ফলাফল বা শিক্ষার্থীর উপস্থিতি পাওয়া যাচ্ছে না। চারতলা বা দোতলা সুন্দর ভবন আছে, কিন্তু শ্রেণিকক্ষে মাত্র চার-পাঁচজন শিক্ষার্থী—এমন চিত্রও আমরা দেখেছি, যা মেনে নেওয়া যায় না।”
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা পরিষদ হলরুমে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ বৃত্তিপ্রাপ্ত ৯৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কলমাকান্দা উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. শামছুজ্জামান আসিফ।
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে ডেপুটি স্পিকার বলেন, “শিক্ষক-শিক্ষিকাদের মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে। নিজেদের সন্তানদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদেরও নিজের সন্তানের মতো দেখতে হবে। একজন কোমলমতি শিক্ষার্থীর সারা জীবনের মানসিকতা ও দায়বদ্ধতা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মাধ্যমেই গড়ে ওঠে।”
বক্তব্যের একপর্যায়ে তিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করে বলেন, “যে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমাদের ছাত্র-ভাইয়েরা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে, কলমাকান্দার চারজন মানুষ সেখানে রক্ত দিয়েছেন। তাদের আত্মত্যাগ তখনই সার্থক হবে, যখন আমরা আমাদের সন্তানদের মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে পারব।”
অনুষ্ঠানে ডেপুটি স্পিকার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাত তুলে শপথ বাক্য পাঠ করান। এ সময় শিক্ষার্থীরা অষ্টম শ্রেণিতেও বৃত্তি অর্জন এবং ভবিষ্যতে সুনাগরিক হিসেবে দেশ গঠনে ভূমিকা রাখার অঙ্গীকার করে।
বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা ময়মনসিংহ বিভাগের উপ-পরিচালক মো. রফিকুল ইসলাম তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনমুন জাহান লিজা এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল আজম।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি ব্যক্ত করে বক্তব্য দেন মালিহা মিলি ও আবিদ হাসান।
উল্লেখ্য, প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ কলমাকান্দা উপজেলায় ৫৩ জন ট্যালেন্টপুল ও ৪১ জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে। মোট ৯৪ জন শিক্ষার্থীকে অনুষ্ঠানে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৪১:১৪   ৯৪ বার পঠিত  |      







ময়মনসিংহ থেকে আরও...


ফুলপুরে ৮০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার
কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
বৃক্ষ হত্যাকারীদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ ডেপুটি স্পিকারের
ফুলপুরে ৪ লাখ ৫০ হাজার টাকার নিষিদ্ধ রিং জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস
তারাকান্দায় গ্রামাউসের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ



আর্কাইভ