ঢাকা    শুক্রবার, ২৪ জুলাই ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » সড়কে খানাখন্দ,ঝুঁকি নিয়ে চলাচল

সড়কে খানাখন্দ,ঝুঁকি নিয়ে চলাচল


রিয়াদ মাহমুদ সিকদার,কাউখালী(পিরোজপুর)
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬


 সড়কে খানাখন্দ,ঝুঁকি নিয়ে চলাচল
ঝালকাঠি: বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয়ে ঢাকা বরিশাল বামনা পাথরঘাটা আঞ্চলিক মহাসড়কের কাঁঠালিয়া সদর থেকে আমুয়া বন্দর পর্যন্ত সড়ক চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছে তিন জেলার তিন উপজেলার হাজার হাজার মানুষ। কাঁঠালিয়া বাসস্টান্ড থেকে আমুয়া জিরো পয়েন্ট পর্যন্ত ১০ কিলোমিটার অংশে অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। এ সড়ক দিয়ে প্রতিদিন ঢাকা, চট্রগ্রাম, রাজশাহী, খুলনা ময়মনসিংহসহ দেশের বিভিন্ন স্থানে শতাধিক পরিবহন ও ট্রাক ইজিবাইকসহ বিভিন্ন ধরনের যানবাহন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় সরেজমিনে দেখা যায়, কাঁঠালিয়া বাসস্টান্ড থেকে আমুয়া জিরো পয়েন্ট পর্যন্ত সড়কে বড় বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও সড়কের দুই পাশ ভেঙে গেছে। কোথাও কোথাও সড়ক মাটির সাথে মিশে গেছে। বাস ট্রাক ও ইজিবাইক, রিকশা ভ্যানচলছে হেলেদুলে। যানবাহন চলাচল করতে গিয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সড়কের সেতুগুলোর অধিকাংশ ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। আমুয়া দাশেরবাড়ী স্টীল ব্রীজটি সরু এবং ঝুকিপুর্ন হওয়ায় একটি গাড়ী সেতুতে উঠলে অপর পাড়ের গাড়ী দাড়িয়ে থাকতে হয়। এতে ওই রাস্তা দিয়ে যাতায়াতে সময় নষ্ট হচ্ছে। শিক্ষার্থীসহ মানুষের যাতায়াত করতে অনেক বেগ পেতে হচ্ছে।

স্থানীয় আমুয়া গ্রামের বাসিন্ধা ও ব্যবসায়ী কামাল হোসেন জানান, আমাদের এখান থেকে ঢাকা, চট্রগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, পিরোজপুর দেশের অন্য কোন স্থানে যেতে এই রাস্তা ছাড়া অন্য কোন রাস্তা নেই। রাস্তাটি অনেক বছর ধরে নষ্ট হয়ে আছে। কোন রোগীকে তাৎক্ষনিক ভাবে হাসপাতালে নিতে বিষণ কষ্ট হয়। মালামাল আনা-নেওয়া করতে অনেক দুর্ঘটনা ঘটেছে। তাছাড়া আমুয়া তালতলা বাজার সংলগ্ন দাশের বাড়ী বেইলি সেতুটির অবস্থা খুবই খারাপ।

ঢাকা গামী পালকি পরিবহনের চালক মো.রুবেল হোসেন জানান,যাত্রী নিয়ে পাথরঘাটা থেকে ঢাকা আসা-যাওয়া করেন তিনি। রাস্তার অবস্থা এতোই করুন ১০ কিলোমিটার রাস্তা পার হতে সময় লাগে ৪০ মিনিটের বেশি।

এছাড়া প্রশস্ত কম হওয়ায় মাঝে মধ্যে পাশে থামিয়ে থাকতে হয়। ঝালকাঠি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহরিয়ার শরীফ খান জানান, সড়কটি প্রশস্তকরণ এবং সংস্কারের জন্য টেন্ডারের প্রক্রিয়া চলছে। আশা করছি দ্রুত কাজ শুরু হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৪৯:১০   ১৩ বার পঠিত  |