ঢাকা    সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
লালমোহনে মা, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য নিয়ে অবহিতকরণ সভা এমপি সেলিম রেজা হাবিবের সঙ্গে বাপুস সুজানগর উপজেলার নবনির্বাচিত কমিটির শুভেচ্ছা বিনিময় কাঁঠালিয়ায় আট মাসের শিশুকে লাখ টাকায় বিক্রি নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে ৬ জন গ্রেফতার লালমোহনে নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার বালিকা বিদ্যালয়ের চার কৃতি শিক্ষার্থীকে সংর্বধনা পটুুয়াখালী বিএনপিতে পাল্টাপাল্টি অভিযোগ, প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চে উত্তাপ দোহারে কথা-কাটাকাটির জেরে কুপিয়ে জখম কাউখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দশমিনায় গরু চুরি করে গাড়িতে তোলার সময়ে জনতার হাতে আটক ২


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » পরিবারের নিরাপত্তা চেয়ে কৃষকের সংবাদ সম্মেলন

পরিবারের নিরাপত্তা চেয়ে কৃষকের সংবাদ সম্মেলন


হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬


পরিবারের নিরাপত্তা চেয়ে কৃষকের সংবাদ সম্মেলন

নোয়াখালী: গভীর রাত। চারদিকে নিস্তব্ধতা। খাওয়া দাওয়া শেষে পরিবারের সবাইকে নিয়ে ঘুমিয়ে পড়েন সবাই। হঠাৎ ঘরের টিনে ধারালো অস্ত্রের আঘাতের বিকট শব্দে ঘুম ভেঙে যায় সবার। দরজা খুলতেই ২০ থেকে ৩০ জনের একটি সশস্ত্র দল ঘরে ঢুকে পড়ে। মুহূর্তেই ঘরের পুরুষ সদস্যদের কুপিয়ে আহত করা হয়। নারীদের সবাইকে একটি কক্ষে আটকে রাখা হয়। এরপর আহত পুরুষদের গলায় রশি বেঁধে প্রায় এক কিলোমিটার দূরে টেনে নিয়ে যাওয়া হয়। পরে তাদের বস্তায় ঢুকিয়ে ফেলারও চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী কৃষক।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে নোয়াখালীর হাতিয়া উপজেলা সদরের মুক্তিযোদ্ধা ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন আহত কৃষক মো. এরশাদ। তিনি উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোস্তাফিজুর রহমানের ছেলে।
লিখিত বক্তব্যে এরশাদ বলেন, তাদের চিৎকার শুনে স্থানীয় কয়েকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে গ্রাম পুলিশ মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেন। এ ঘটনায় থানায় মামলা করার পর থেকেই পুরো পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে দাবি করেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, তাদের পৈতৃক সম্পত্তি দীর্ঘদিন ধরে সাবেক ইউপি সদস্য আজহার উদ্দিন জোরপূর্বক দখল করে রেখেছেন। সম্প্রতি তারা নিজ জমিতে ঘর নির্মাণ করে বসবাস শুরু করলে ক্ষিপ্ত হয়ে আজহার উদ্দিন ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে এই হামলা চালান।
এরশাদের দাবি, হামলাকারীরা শুধু শারীরিক নির্যাতনই করেনি; গভীর রাতে দুটি টমটম গাড়ি এনে ঘরের আসবাবপত্র ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। পরিবারের শিশুদের কান্না ও চিৎকারে আশপাশের লোকজন জেগে উঠলেও হামলাকারীদের ভয়ে কেউ এগিয়ে আসেননি।

তিনি আরও বলেন, এর আগেও ২০২৩ সালে আমার ওপর হামলার ঘটনা ঘটেছিল। কিন্তু সেই ঘটনারও কোনো সুষ্ঠু বিচার হয়নি। ফলে তারা বারবার হামলার সাহস পাচ্ছে।
সংবাদ সম্মেলনে কৃষক এরশাদ ও তার পরিবারের সদস্যরা ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার, বিচার এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
এঘটনায় হাতিয়া থানায় মামলা হলেও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি। মামলা করায় আসামিরা ক্ষিপ্ত হয়ে বাদী ও সাক্ষীদের প্রান নাশের হুমকি দিচ্ছে।
এব্যাপারে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ কবির হোসেন বলেন কয়েকজন আসামি আদালতে উপস্থিত হয়ে জামিন নেন। বাকী আসামীদের আটকের চেষ্টা চলছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৩৯:০৭   ১০৯ বার পঠিত  |         







চট্রগ্রাম থেকে আরও...


বালিকা বিদ্যালয়ের চার কৃতি শিক্ষার্থীকে সংর্বধনা
হাতিয়ায় মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক
নোয়াখালীতে কমিটি নিয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
সুপারি পাড়তে রাজি না হওয়ায় শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ
হাতিয়ায় জামায়াত নেতার নিজ অর্থায়নে চলছে সড়ক সংস্কার কাজ



আর্কাইভ