ঢাকা    সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
লালমোহনে মা, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য নিয়ে অবহিতকরণ সভা এমপি সেলিম রেজা হাবিবের সঙ্গে বাপুস সুজানগর উপজেলার নবনির্বাচিত কমিটির শুভেচ্ছা বিনিময় কাঁঠালিয়ায় আট মাসের শিশুকে লাখ টাকায় বিক্রি নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে ৬ জন গ্রেফতার লালমোহনে নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার বালিকা বিদ্যালয়ের চার কৃতি শিক্ষার্থীকে সংর্বধনা পটুুয়াখালী বিএনপিতে পাল্টাপাল্টি অভিযোগ, প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চে উত্তাপ দোহারে কথা-কাটাকাটির জেরে কুপিয়ে জখম কাউখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দশমিনায় গরু চুরি করে গাড়িতে তোলার সময়ে জনতার হাতে আটক ২


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

কালীগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬


 এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, মোদিকে নতুন সতর্কবার্তা
গাজীপুর: কালীগঞ্জে ২০২৫-২০২৬ অর্থবছরে খরিপ-২ মৌসুমে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বৃক্ষরোপণ কর্মসূচীর অধীনে বিভিন্ন ধরনের বনজ, ফলজ গাছের চারা, গ্রীষ্মকালীন শাকসবজির বীজ, জৈব ও রাসায়নিক সার এবং অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে কালীগঞ্জ উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত¡রে এসব উপকরণ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলহাজ¦ একেএম ফজলুল হক মিলন এমপি এবং প্রধান বক্তা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী উপস্থিত ছিলেন। অন্যান্যের মাঝে উপজেলা মৎস্য কর্মকর্তা রাজিয়া সুলতানা, অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা মাহমুদুল হাসান, সমবায় কর্মকর্তা মোঃ আতাউর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. আবুল হোসেন, উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ুন কবির মাষ্টার, সদস্য সচিব ইব্রাহিম প্রধান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য খায়রুল আহসান মিন্টু উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ২০২৫-২০২৬ অর্থবছরে খরিপ-২ মৌসুমে কৃষি পুনর্বাসন সহায়তা খাত ও ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়) এর আওতায় বৃক্ষরোপণ কর্মসূচী, গ্রীষ্মকালীন শাকসবজির আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৬৪টি শিক্ষা প্রতিষ্ঠান, ৩টি প্রদর্শণী পুকুর এবং ১ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ৫২৮৪টি বিভিন্ন ধরণের ফলজ-বনজ গাছের চারা, ৪৭০০টি বাঁশের খুঁটি, মিষ্টি কুমড়া, লাউ, শসা, বেগুন, পুইশাক, পালং শাক, কলমী শাক বীজ, ৯৬০০টি মাছের পোনা, ৪৫০ কেজি মাছের খাদ্য, ২৬৫০০ কেজি জৈব সার, ১৫ কেজি টিএসপি, ৩০ কেজি জি-ইউরিয়া, ৩০ কেজি খৈল, ২৪ কেজি চুন ও তিনটি সাইনবোর্ড বিতরণ করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৪৫:১৮   ৫৯ বার পঠিত  |      







ঢাকা থেকে আরও...


দোহারে কথা-কাটাকাটির জেরে কুপিয়ে জখম
ভূঞাপুর হাসপাতালে সঠিক সময়ে দেখা মিলছে না চিকিৎসক, রোগীদের অপেক্ষা
দেশে তেল নেই, তাহলে হাজার হাজার গাড়ির লংমার্চ কীভাবে: শামা ওবায়েদ
ভূঞাপুরে সাংবাদিকে হুমকি দাতা স্বাস্থ্য কর্মীর বদলী আদেশ
দৌলতপুরে শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার



আর্কাইভ