ঢাকা    রবিবার, ২৬ জুলাই ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ২৫ জুলাই ২০২৬
প্রচ্ছদ » রাজশাহী » সুজানগরে এস এ জিমের উদ্যোগে মাদকবিরোধী র‌্যালি

সুজানগরে এস এ জিমের উদ্যোগে মাদকবিরোধী র‌্যালি


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই ২০২৬


 সুজানগরে এস এ জিমের উদ্যোগে মাদকবিরোধী র‌্যালি

পাবনা: সুজানগরে মাদকের বিস্তার রোধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয়ে মাদকবিরোধী র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।এস এ জিম এর উদ্যোগে বের হওয়া র‌্যালিটি সুজানগর পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এস এ জিম কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।র‌্যালিতে মাদক ব্যবসায়ী যেখানে, প্রতিরোধ হবে সেখানে’ মাদকের ঠিকানা সুজানগরে হবেনা, মাদক ছাড়ো, না হয় সুজানগর ছাড়ো স্লোগানে মাদকবিরোধী ঐক্যের ঘোষণা দেওয়া হয়।পরে অনুষ্ঠিত মাদক বিরোধী পথ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা মানসিক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সেলিম মোরশেদ।

স্বাগত বক্তব্য দেন এস এ জিম এর কর্ণধার সোহাগ।অন্যদের মাঝে এস এ জিমের সদস্য ইসলাম, শেখ রাফি, শাকিল খান , পি কে সাব্বির, জনি বিশ্বাস, তাপস, শেখ মালেক, ইসহাক, শেখ রাসেল, ফিরোজ, তরু ও পিয়াস প্রমূখ বক্তব্য দেন।এ সময় এস এ জিমের সদস্যরা তাদের বক্তব্যে বলেন, মাদকের কারণে যুবসমাজ বিপথগামী হওয়ার পাশাপাশি পারিবারিক অশান্তি ও সামাজিক অপরাধ বাড়ছে।তারা জানান, সুজানগরকে মাদকমুক্ত করতে কোনো মাদক ব্যবসায়ী বা মাদকসেবীকে সামাজিকভাবে প্রশ্রয় দেওয়া হবে না।প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যুব সমাজ ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

পাশাপাশি তরুণদের খেলাধুলা, শিক্ষা ও সামাজিক কর্মকা-ে সম্পৃক্ত করার আহ্বান জানানো হয়।প্রধান অতিথির বক্তব্যে পাবনা মানসিক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সেলিম মোরশেদ বলেন,মাদক একটি মারাত্মক সামাজিক ব্যাধি, যা একটি পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়।মাদকের করাল গ্রাসে যুবসমাজ বিপথগামী হয় এবং সমাজে অপরাধমূলক কর্মকা- আশঙ্কাজনকভাবে বেড়ে যায়। তাই মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, প্রশাসন ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।তরুণ প্রজন্মকে মাদকের হাত থেকে রক্ষা করতে খেলাধুলা, জিম, মানসম্মত শিক্ষা ও সামাজিক কর্মকা-ে বেশি করে সম্পৃক্ত করার ওপর জোর দেন তিনি।র‌্যালি থেকে এস এ জিমের উদ্যোগে ভবিষ্যতে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার এবং এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৩৬:৩৮   ৯ বার পঠিত  |