ঢাকা    মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
শিরোনাম
• কলাপাড়ায় মাছের ঘেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু • লালমোহনে ৫০ লাখ টাকার গাছ কাটার অভিযোগ, দরপত্রের আগেই উধাও শত শত গাছ • সিংগাইরে জুয়েলার্সে ৩৯ ভরি রুপা চুরি, নারীসহ আটক ৩ • কর্ণফুলী নদীতে ট্রলারডুবি, নিখোঁজ দুই জেলের মরদেহ উদ্ধার • নবীগঞ্জে মিথ্যা চাঁদাবাজির মামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ • কঁচা নদীতে অভিযান চালিয়ে ৬৫ হাজার টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ • সুজানগরে জাতীয় রুফটপ সোলার কর্মসূচি বাস্তবায়নে আলোচনা সভা • উলিপুরে বিএনপির নেতাদের মধ্যস্থতায় সালিশের পর নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার • পোশাক বিতর্কে নারীবিদ্বেষকেই দুষলেন কৃতি শ্যানন • চৌদ্দগ্রামে বাজারে পিটুনিতে জামায়াত কর্মীর মৃত্যু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » সুজানগরে শেষ হলো জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব

সুজানগরে শেষ হলো জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব


সুজানগর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই ২০২৬


 সুজানগরে শেষ হলো জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব

পাবনা: সুজানগরে বিভিন্ন আয়োজনে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা। মন্দির প্রাঙ্গনে দিনব্যাপী চলে হরিনাম সংকীর্তন, বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, আরতি কীর্তন, পূজা অর্চনাসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়েছে। প্রতিবছর আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এ রথযাত্রা শুরু হয়। ধর্মীয় মাঙ্গলিক কর্ম সম্পাদনের মধ্য দিয়ে সনাতনী ধর্মাবলম্বীরা এই জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপন করে থাকেন।

এরই ধারাবাহিকতায় ঘোষপাড়া বারোয়ারী শ্রী শ্রী রাধা- গোবিন্দ মন্দির কমিটির আয়োজনে উল্টো রথযাত্রা টি নর-নারী ভক্তবৃন্দ কালী মন্দির থেকে রথের দড়ি টেনে সুজানগর পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঘোষপাড়া শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে যাত্রা শেষ হয়। শ্রী দুলাল ঘোষ ও বাবলু সাহার সার্বিক তত্ত্বাবধানে রথযাত্রায় সুজানগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সুবোধ কুমার নটো, সহ সভাপতি স্বপন কুমার বিশ্বাস,পৌর সভাপতি জয়ন্ত কুমার কুন্ডু, হিন্দু বৌদ্ধ খিস্ট্রান ঐক্য পরিষদের উপজেলার সভাপতি রণজিৎ রায়, সহ সভাপতি সুব্রত কুমার কুন্ডু, পৌর শাখার সভাপতি বিজন কুমার পাল, ঘোষপাড়া বারোয়ারী শ্রী শ্রী রাধা- গোবিন্দ মন্দির কমিটির সভাপতি শ্রী সুবোধ ঘোষ, সেক্রেটারী বাসুদেব হালদার, সুজিত ঘোষ, সুদেব ঘোষ, তপন ঘোষ, সুবাষ ঘোষ, শিশির মজুমদার, মিঠুন কুন্ডু,অচিন্ত সাহাসহ উপজেলার সকল ভক্তবৃন্দ অংশ নেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৩১:৫৬   ৯৫ বার পঠিত  | ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● সুজানগরে জাতীয় রুফটপ সোলার কর্মসূচি বাস্তবায়নে আলোচনা সভা
● পানিসম্পদমন্ত্রীর সফরে সুজানগরে আসলাম মন্ডলের নেতৃত্বে বিএনপির বিশাল মিছিল
● জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা পানিসম্পদমন্ত্রীর
● চাটমোহরে চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর আটক
● ২৫ বছরেও সংযোগ সড়ক হয়নি,পরিত্যক্ত অবস্থায় সেতু



আর্কাইভ