ঢাকা    বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ছয় বছর পর বর্জ্য শোধনাগার নির্মান কাজ শুরু, ফিরেছে স্বস্তি কয়রায় বিশেষ অভিযানে অনলাইন জুয়ায় জড়িত ৮ জনসহ আটক ১০ লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন এনসিপি শক্তিশালী না হলে ফ্যাসিবাদ পুনর্বাসনের পথ সৃষ্টি হবে: সারজিস আলম লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সিভিল সার্জন এমপি সেলিম রেজা হাবিব স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হওয়ায় সুজানগরে আনন্দ মিছিল ভেড়ামারায় ১০ প্রাতিষ্ঠানিক জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত মামলার আসামি নন, তবু জেলে জলিল, দায় স্বীকার পুলিশের অস্ত্র, গুলি ও গাঁজাসহ পিরোজপুরে একাধিক মামলার আসামি রাজিব খাঁন গ্রেফতার নিখোঁজের ২৮ দিন পর কিশোরের মরদেহ উদ্ধার, গ্রেফতার ৩


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহন যুব রেড ক্রিসেন্টের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

লালমোহন যুব রেড ক্রিসেন্টের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই ২০২৬


 লালমোহন যুব রেড ক্রিসেন্টের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

ভোলা: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ভোলা ইউনিটের আওতাধীন যুব রেড ক্রিসেন্ট, লালমোহন উপজেলা টিমের ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ তরুণ নেতৃত্বের সমন্বয়ে গঠিত এ কমিটি লালমোহন উপজেলায় রেড ক্রিসেন্টের মানবিক কার্যক্রম, স্বেচ্ছাসেবা, দুর্যোগ ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা, প্রশিক্ষণ এবং সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

নবগঠিত কমিটিতে মোঃ ফরহাদ হোসেন যুব দলনেতা, মোঃ জোনায়েদ আহমেদ উপ-যুব দলনেতা (১) এবং খাদিজা আক্তার উপ-যুব দলনেতা (২) হিসেবে দায়িত্ব পেয়েছেন।

এছাড়াও বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন রিক্তা বেগম (প্রশাসন, সাংগঠনিক ও নিয়োগ), নাহিদ হাসান (প্রশিক্ষণ ও সহশিক্ষা), কামরুল ইসলাম (আইসিটি, মিডিয়া ও যোগাযোগ), মোঃ সাইফুল ইসলাম (দুর্যোগ ও মানবিক সাড়াদান), আবি আবদুল্লাহ (স্বাস্থ্যসেবা) এবং মোঃ ফারুক (তহবিল সংগ্রহ)।

উপ-প্রধান হিসেবে দায়িত্বে রয়েছেন রিপন মাহামুদ (প্রশাসন, সাংগঠনিক ও নিয়োগ), সাথি বেগম (প্রশিক্ষণ ও সহশিক্ষা), মোঃ সাকিব (আইসিটি, মিডিয়া ও যোগাযোগ), মোঃ জিহাদ (দুর্যোগ ও মানবিক সাড়াদান), আবু বকর (স্বাস্থ্যসেবা) এবং সামিরা (তহবিল সংগ্রহ)।

নবনির্বাচিত সকল দায়িত্বশীলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুন এই নেতৃত্ব মানবিক সেবার আদর্শকে ধারণ করে লালমোহন উপজেলায় যুব রেড ক্রিসেন্টের কার্যক্রমকে আরও বেগবান করবে এবং সমাজসেবামূলক উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:২৮:২৮   ৪৬ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন
এনসিপি শক্তিশালী না হলে ফ্যাসিবাদ পুনর্বাসনের পথ সৃষ্টি হবে: সারজিস আলম
মামলার আসামি নন, তবু জেলে জলিল, দায় স্বীকার পুলিশের
অস্ত্র, গুলি ও গাঁজাসহ পিরোজপুরে একাধিক মামলার আসামি রাজিব খাঁন গ্রেফতার
পটুয়াখালীতে এশিয়ার প্রথম পানি জাদুঘর পড়ে আছে নীরবতায়



আর্কাইভ