ঢাকা    বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ছয় বছর পর বর্জ্য শোধনাগার নির্মান কাজ শুরু, ফিরেছে স্বস্তি কয়রায় বিশেষ অভিযানে অনলাইন জুয়ায় জড়িত ৮ জনসহ আটক ১০ লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন এনসিপি শক্তিশালী না হলে ফ্যাসিবাদ পুনর্বাসনের পথ সৃষ্টি হবে: সারজিস আলম লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সিভিল সার্জন এমপি সেলিম রেজা হাবিব স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হওয়ায় সুজানগরে আনন্দ মিছিল ভেড়ামারায় ১০ প্রাতিষ্ঠানিক জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত মামলার আসামি নন, তবু জেলে জলিল, দায় স্বীকার পুলিশের অস্ত্র, গুলি ও গাঁজাসহ পিরোজপুরে একাধিক মামলার আসামি রাজিব খাঁন গ্রেফতার নিখোঁজের ২৮ দিন পর কিশোরের মরদেহ উদ্ধার, গ্রেফতার ৩


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বাউফলে ছাত্রদলের দুই নেতার মধ্যে হাতাহাতি, দুই পক্ষের চরম উত্তেজনা

বাউফলে ছাত্রদলের দুই নেতার মধ্যে হাতাহাতি, দুই পক্ষের চরম উত্তেজনা


বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই ২০২৬


 বাউফলে ছাত্রদলের দুই নেতার মধ্যে হাতাহাতি, দুই পক্ষের চরম উত্তেজনা

পটুয়াখালী: বাউফলে ফ্যামিলি কার্ডের নিয়োগ পরীক্ষার সময় বাহির থেকে ভিডিও ধারন করার ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদলের দুই নেতার মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। আজ শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, আজ শনিবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদের হলরুমে ফ্যামিলি কার্ডের সুপারভাইজার পদে অস্থায়ী নিয়োগ পরীক্ষা চলছিল। ওই পরীক্ষায় কয়েকজন জামায়াতের নেতা কর্মী একে অপরের খাতা দেখা দেখি করে লিখছিল। এ সময় পরীক্ষা রুমের বাহির থেকে কৌতুহল বশত ওই দৃশ্যের ভিডিও ধারন করে উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদ। পরীক্ষা শেষে ঘটনাকে কেন্দ্র করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সমনের সড়কে আব্দুল্লাহ আল ফাহাদের সঙ্গে পৌর ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক সাদিকুজ্জামান রাকিবের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদ বলেন, পরীক্ষার্থীদের সাথে সৌজন্যমূলক দেখা করতে আমি ও রাইয়ান আকাশ হলে যাই। পরীক্ষা শুরু হওয়ার আগেই আমরা দুজন হল ত্যাগ করে চলে আসি। পরে বাহির থেকে দেখতে পাই জামায়াতের কয়েকজন পরীক্ষার্থী একে অপরের খাতা দেখা দেখি করে লিখছিল। আমি হলের বাহির থেকে সেই দৃশ্য ভিডিও করি। এতে ক্ষিপ্ত হয়ে পরীক্ষা শেষে পৌর ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক সাদিকুজ্জামান রাকিব আমার ওপর হামলা চালায়। আমি ওই হামলা প্রতিরোধ করার চেষ্টা করি।
পৌর ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক সাদিকুজ্জামান রাকিব বলেন, পরীক্ষার দৃশ্য ভিডিও করায় পরীক্ষার্থীদের অসুবিধা হয়েছে। এতে ছাত্রদলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে বলে আমি মনে করি। তাই এ বিষয়টি আব্দুল্লাহ আল ফাহাদের কাছে আমি জানতে চাই। এ সময় কথা কাটাকাটি হয়েছে। হামলার করা হয়েছে এমন অভিযোগ সত্য নয়।
বাউফল থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম বলেন, পরীক্ষাকে কেন্দ্র করে ছাত্রদলের দুই নেতার মধ্যে তর্কাতর্কি হয়েছে বলে শুনেছি। তবে কোন অভিযোগ পাইনি।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪১:০৩   ৪৬ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন
এনসিপি শক্তিশালী না হলে ফ্যাসিবাদ পুনর্বাসনের পথ সৃষ্টি হবে: সারজিস আলম
মামলার আসামি নন, তবু জেলে জলিল, দায় স্বীকার পুলিশের
অস্ত্র, গুলি ও গাঁজাসহ পিরোজপুরে একাধিক মামলার আসামি রাজিব খাঁন গ্রেফতার
পটুয়াখালীতে এশিয়ার প্রথম পানি জাদুঘর পড়ে আছে নীরবতায়



আর্কাইভ