ঢাকা    বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ছয় বছর পর বর্জ্য শোধনাগার নির্মান কাজ শুরু, ফিরেছে স্বস্তি কয়রায় বিশেষ অভিযানে অনলাইন জুয়ায় জড়িত ৮ জনসহ আটক ১০ লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন এনসিপি শক্তিশালী না হলে ফ্যাসিবাদ পুনর্বাসনের পথ সৃষ্টি হবে: সারজিস আলম লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সিভিল সার্জন এমপি সেলিম রেজা হাবিব স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হওয়ায় সুজানগরে আনন্দ মিছিল ভেড়ামারায় ১০ প্রাতিষ্ঠানিক জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত মামলার আসামি নন, তবু জেলে জলিল, দায় স্বীকার পুলিশের অস্ত্র, গুলি ও গাঁজাসহ পিরোজপুরে একাধিক মামলার আসামি রাজিব খাঁন গ্রেফতার নিখোঁজের ২৮ দিন পর কিশোরের মরদেহ উদ্ধার, গ্রেফতার ৩


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় সাবেক মেয়রের ওপর সশস্ত্র হামলা, আহত ৩

ভেড়ামারায় সাবেক মেয়রের ওপর সশস্ত্র হামলা, আহত ৩


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই ২০২৬


 ভেড়ামারায় সাবেক মেয়রের ওপর সশস্ত্র হামলা, আহত ৩
‎কুষ্টিয়া: ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র ও জাসদের সদ্য সাবেক নেতা আনোয়ারুল কবির টুটুলের ওপর অতর্কিত সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। ২৪ জুলাই শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার গোডাউন মোড় এলাকার এসডি টাওয়ারের সামনে এই ঘটনা ঘটে। হামলায় টুটুলসহ মোট তিনজন গুরুতর আহত হয়েছেন। আহত অন্য দুজন হলেন স্থানীয় বিএনপির ৪ নম্বর পৌর ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি দুলাল হোসেন এবং নুরু নামের এক ব্যক্তি।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে এবং তাদের চিকিৎসা চলছে।

‎ভুক্তভোগী আনোয়ারুল কবির টুটুল অভিযোগ করেন, প্রতিদিনের মতো গোডাউন মোড় হয়ে নিজ বাসায় ফেরার পথে একদল সশস্ত্র ব্যক্তি তার ওপর অতর্কিত হামলা চালায়। তাকে হত্যার উদ্দেশ্যে স্বেচ্ছাসেবক দল নেতা এস এস আল হুসাইন সোহাগের নেতৃত্বে সিজার, খোকন, রুম্মন ও রুমনসহ কয়েকজন এই সংঘবদ্ধ হামলা চালায় বলে তার দাবি। হামলার সময় তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয় এবং আত্মরক্ষার চেষ্টা করলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় অস্ত্র, মাদক, চাঁদাবাজি ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে সহিংস কর্মকাণ্ড চালিয়ে আসছে।

‎তবে এই হামলার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন ভেড়ামারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এস এস আল হুসাইন সোহাগ। তিনি জানান, এই ঘটনার সঙ্গে তার বা তার কোনো কর্মী-সমর্থকের কোনো সম্পৃক্ততা নেই। শহরের জলাবদ্ধতা, যানজট ও মাদকমুক্ত সমাজ গঠনে কাজ করার কারণে পৌর মেয়র পদে তার সম্ভাব্য প্রার্থী হিসেবে জনপ্রিয়তা তৈরি হয়েছে। সেই জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে রাজনৈতিক প্রতিপক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে এই অপপ্রচার চালাচ্ছে।

‎ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান জানান, সাবেক পৌর মেয়রের ওপর হামলার ঘটনার খবর পেয়েই পুলিশ তদন্ত শুরু করেছে। হামলার কারণ অনুসন্ধান এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। লিখিত অভিযোগ পাওয়া গেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪৪:০৬   ৬৪ বার পঠিত  |      







খুলনা থেকে আরও...


কয়রায় বিশেষ অভিযানে অনলাইন জুয়ায় জড়িত ৮ জনসহ আটক ১০
ভেড়ামারায় ১০ প্রাতিষ্ঠানিক জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত
ভেড়ামারা পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নে পরামর্শ সভা
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনা রোধ ও ট্রাফিক সচেতনতা বৃদ্ধিতে ভেড়ামারা থানার বিশেষ কার্যক্রম
গড়ইখালীতে সংরক্ষিত নারী আসনে প্রচারণায় ইমা আক্তার



আর্কাইভ