ঢাকা    রবিবার, ২৬ জুলাই ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ২৬ জুলাই ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » আলফাডাঙ্গায় সমাজসেবা কার্যালয়ে ভাঙচুর

আলফাডাঙ্গায় সমাজসেবা কার্যালয়ে ভাঙচুর


আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৬ জুলাই ২০২৬


আলফাডাঙ্গায় সমাজসেবা কার্যালয়ে ভাঙচুর
ফরিদপুর: আলফাডাঙ্গা সমাজসেবা কার্যালয়ে দুর্বৃত্তরা প্রবেষ করে ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে। রোববার ভোর ৭ টায় ফরিদপুরের আলফাডাঙ্গা সমাজসেবা কার্যালয়ে এমন ঘটনা ঘটেছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন ফরিদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ এহিয়াতুজ্জামান।
সমাজসেবা অফিস সূত্রে জানা যায়, ফ্যামিলি কার্ড শুমারি -২০২৬ এর শুমারিকালীন তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে আবেদনকারীদের রোববার (২৬ জুলাই) সকাল ১০ টায় উপজেলা মিনি কনফারেন্স রুমে ডাকা হয়েছিল। কিন্তু সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ মোয়াম্মদ মাহবুব এক স্বাক্ষরিত কাগজে আবেদনের সময়সীমা বৃদ্ধি করে ২৮ জুলাই পর্যন্ত করা হয়।

রোববার ভোরে কে বা কাহারা সমাজসেবা অফিসে প্রবেষ করে উপজেলা সমাজসেবা অফিসারের কক্ষের জ¦ানালার গ্লাস ভেঙে ফেলে। ওই দিন সকালে অনেকেই পরিক্ষার্থীকে ফিরে যেতে দেখা যায়। আবার একই সময় অনেক আবেদনকারীকে নতুন করে আবেদন করতে দেখা যায়। পরিক্ষার সময় পরিবর্তন নিয়ে এমন ঘটনা ঘটতে পারে বলে অনেকেই ধারণা করছেন।
তবে উপজেলা নির্বাহী অফিসার রিফাত নূর মৌসুমি জানিয়েছেন, এ ভাঙচুরের সাথে ফ্যামিলি কার্ডের আবেদনকারীদের কোনো সম্পর্ক নেই। রোববার পরিক্ষা হওয়ার কথা থাকলেও আবেদনকারীদের সময় বৃদ্ধি করে সমাজসেবা অধিদপ্তর থেকে একটি প্রজ্ঞাপন করা হয়। তিনি সেটা পেয়ে ফেসবুকে পোষ্ট দিয়েছেন রোববার সকাল ৮ টায়। ভাঙচুরের ঘটনায় সমাজসেবা অফিসারকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বলেছেন রিফাত নূর মৌসুমি।
আলফাডাঙ্গা সমাজসেবা কার্যালয়ের নৈশ প্রহরী জাকির হোসেন বলেন, আমি রাতে অফিসে ছিলাম। আমি চলে যাওয়ার ১৫ মিনিট পরে এমন ঘটনা ঘটেছে।
সমাজসেবা অফিসের অফিস সহকারী আজিজুর রহমান বলেন, আমি পোনে ৯ টার দিকে অফিসে প্রবেষ করে দেখতে পাই স্যারের রুমের গ্লাস ভাঙা। বিষয়টি আমি সঙ্গে সঙ্গে স্যারকে অবগত করেছি।
উপজেলা সমাজসেবা অফিসার ঝুমুর সরকার জানান, সকালে অফিসে প্রবেষ করার পূর্বেই সংবাদ পাই দুরর্বৃত্তরা আমার রুমের গ্লাস ভেঙে ফেলেছে। বিষয়টি আমি জেলা অফিসে জানিয়েছি। কর্তৃপক্ষের অনুমতি পেলেই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন ফরিদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ এহিয়াতুজ্জামান

এন/ এস

বাংলাদেশ সময়: ১৮:৫৫:২০   ৪২ বার পঠিত  |