ঢাকা    রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে প্রচারপত্র বিতরণ করবে বিএনপি পদ পেতে হবে তা নয়, দলের প্রত্যেকেই সরকারের অংশ: রিজভী মনপুরা উপজেলাকে আধুনিক পৌরসভায় উন্নীত করা হবে:নুরুল ইসলম নয়ন ভেড়ামারায় ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ভেড়ামারায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নারী স্যানিটারি ইন্সপেক্টরের মৃত্যু কয়রায় ইউরিয়া-টিএসপির সংকট, বিপাকে আমন চাষিরা লালমোহনে ৫ কোটি টাকার সাইক্লোন শেল্টার উদ্বোধন করলেন স্পিকার লালমোহনে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কাঁঠালিয়া প্রেসক্লাবের কমিটি গঠন দোহারে নারিশায় বাড়তি দামে কৃষকের কাছে সার বিক্রির অভিযোগ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » রাঙ্গাবালীতে অবৈধ চায়না দুয়ারী ও বেহুন্দি জাল জব্দ

রাঙ্গাবালীতে অবৈধ চায়না দুয়ারী ও বেহুন্দি জাল জব্দ


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: রবিবার, ২৬ জুলাই ২০২৬


 রাঙ্গাবালীতে অবৈধ  চায়না দুয়ারী ও বেহুন্দি জাল জব্দ

পটুয়াখালী: রাঙ্গাবালী উপজেলায় ইলিশসহ অন্যান্য মাছের নিরাপদ প্রজনন ও সংরক্ষণে পরিচালিত বিশেষ অভিযানে প্রায় ৩ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও বেহুন্দি জাল জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। গতকাল শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল হাসানের দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।

উপজেলা মৎস্য দপ্তর ও রাঙ্গাবালী থানা পুলিশ যৌথভাবে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের চতলাখালী, গহিনখালী, হরিদ্রাখালী, সাজির হাওলা, কাউখালী, নয়াভাংগুনি ও ফুলখালী এলাকায় এ অভিযান চালায়। অভিযানকালে নদী ও খালের বিভিন্ন পয়েন্ট থেকে বিপুল পরিমাণ ক্ষতিকারক চায়না দুয়ারী ও বেহুন্দি জাল জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

উপজেলা মৎস্য দপ্তর সূত্র জানায়, ধ্বংসকৃত জালগুলোর আনুমানিক বাজারমূল্য ৩ লাখ টাকা। এসব অবৈধ জালের ব্যবহারের ফলে মা মাছ ও পোনা মাছ নির্বিচারে ধ্বংস হচ্ছে, যা স্থানীয় নদ-নদীর মৎস্যসম্পদের জন্য চরম হুমকি।

মৎস্যসম্পদ সুরক্ষা ও টেকসই উৎপাদনের স্বার্থে অবৈধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৮:৫৯:১২   ৯০ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


মনপুরা উপজেলাকে আধুনিক পৌরসভায় উন্নীত করা হবে:নুরুল ইসলম নয়ন
লালমোহনে ৫ কোটি টাকার সাইক্লোন শেল্টার উদ্বোধন করলেন স্পিকার
লালমোহনে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন
কাঁঠালিয়া প্রেসক্লাবের কমিটি গঠন
বাউফলে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান



আর্কাইভ