ঢাকা    রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে প্রচারপত্র বিতরণ করবে বিএনপি পদ পেতে হবে তা নয়, দলের প্রত্যেকেই সরকারের অংশ: রিজভী মনপুরা উপজেলাকে আধুনিক পৌরসভায় উন্নীত করা হবে:নুরুল ইসলম নয়ন ভেড়ামারায় ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ভেড়ামারায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নারী স্যানিটারি ইন্সপেক্টরের মৃত্যু কয়রায় ইউরিয়া-টিএসপির সংকট, বিপাকে আমন চাষিরা লালমোহনে ৫ কোটি টাকার সাইক্লোন শেল্টার উদ্বোধন করলেন স্পিকার লালমোহনে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কাঁঠালিয়া প্রেসক্লাবের কমিটি গঠন দোহারে নারিশায় বাড়তি দামে কৃষকের কাছে সার বিক্রির অভিযোগ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » নাজিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এস এম মাহবুব আলম

নাজিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এস এম মাহবুব আলম


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: রবিবার, ২৬ জুলাই ২০২৬


নাজিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এস এম মাহবুব আলম
পাবনা: সুজানগর উপজেলার নাজিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন কলেজের গণিত বিভাগের সহকারি অধ্যাপক এস এম মাহবুব আলম। ২৬ জুলাই রোববার বেলা ১২ টায় সুজানগর উপজেলার নির্বাহী অফিসার ও অত্র কলেজের গভর্নিং বডির সভাপতি মীর রাশেদুজ্জামান রাশেদ এর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে ভারপ্রাপ্ত অধক্ষ হিসেবে এ দায়িত্বভার গ্রহণ করেন এস এম মাহবুব আলম।

এ সময় অত্র কলেজের সদ্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো: নাদের হোসেন। এদিকে এস এম মাহবুব আলম নাজিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় তাকে অত্র প্রতিষ্ঠানের অন্যান্য সকল শিক্ষক- কর্মচারীসহ স্থানীয় এলাকাবাসী অভিনন্দন জানিয়েছেন।

উল্লেখ্য, নবাগত ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম মাহবুব আলম পাবনার বেড়া উপজেলার কাজিরহাট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক প্রয়াত এস এম আফাজ উদ্দিন এর তৃতীয় সন্তান। নাজিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম মাহবুব আলম ১৯৮৯ সালে কাজিরহাট উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে প্রথম বিভাগ নিয়ে উত্তীর্ণ হন।

তিনি ১৯৯১ সালে সরকারি শহীদ বুলবুল কলেজ থেকে এইচএসসি এবং ১৯৯৫ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স সহ গণিত বিষয়ে এমএসসি সম্পন্ন করেন।তিনি ইছামতি নদীর দ্বারা আন্দোলন পাবনার সভাপতি, কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাবের সাধারণ সম্পাদক, আনজুমান মফিদুল ইসলাম পাবনার কার্যকরী কমিটির সদস্য, এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের পাবনা জেলার সদস্য সচিব, সাহিত্য বিতর্ক ক্লাব পাবনার সাধারণ সম্পাদক সহ বহু সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত ।

তিনি একমাত্র ছেলে সন্তানের জনক। তার ছেলে এস এম শাহরিয়ার আলম ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ রাজশাহীতে তৃতীয় বর্ষে অধ্যায়নরত। ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্বভার গ্রহণের পর প্রথমেই তিনি মহান রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে তিনি যেন তার উপর অর্পিত দায়িত্ব সততা এবং নিষ্ঠার সাথে পালন করতে পারেন এ জন্য অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক-কর্মচারী এবং শিক্ষার্থী ও তাদের অভিভাবকসহ সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:০২:৪৪   ৬৯ বার পঠিত  |   







রাজশাহী থেকে আরও...


রাজশাহীতে বিভিন্ন অপরাধে ১৭ জন গ্রেফতার
রামেক হাসপাতালে ডেঙ্গুতে ১ জনের মৃত্যু
অবৈধ ভাবে সার মজুত করায় ১ মাসের কারাদণ্ড
এমপি সেলিম রেজা হাবিব স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হওয়ায় সুজানগরে আনন্দ মিছিল
এমপি সেলিম রেজা হাবিবের সঙ্গে বাপুস সুজানগর উপজেলার নবনির্বাচিত কমিটির শুভেচ্ছা বিনিময়



আর্কাইভ