ঢাকা    রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে প্রচারপত্র বিতরণ করবে বিএনপি পদ পেতে হবে তা নয়, দলের প্রত্যেকেই সরকারের অংশ: রিজভী মনপুরা উপজেলাকে আধুনিক পৌরসভায় উন্নীত করা হবে:নুরুল ইসলম নয়ন ভেড়ামারায় ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ভেড়ামারায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নারী স্যানিটারি ইন্সপেক্টরের মৃত্যু কয়রায় ইউরিয়া-টিএসপির সংকট, বিপাকে আমন চাষিরা লালমোহনে ৫ কোটি টাকার সাইক্লোন শেল্টার উদ্বোধন করলেন স্পিকার লালমোহনে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কাঁঠালিয়া প্রেসক্লাবের কমিটি গঠন দোহারে নারিশায় বাড়তি দামে কৃষকের কাছে সার বিক্রির অভিযোগ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বাউফলে মাদ্রাসার অধ্যক্ষ বিরুদ্ধে সাবেক সভাপতির অপপ্রচার চালানোর অভিযোগ

বাউফলে মাদ্রাসার অধ্যক্ষ বিরুদ্ধে সাবেক সভাপতির অপপ্রচার চালানোর অভিযোগ


বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৬ জুলাই ২০২৬


 বাউফলে মাদ্রাসার অধ্যক্ষ বিরুদ্ধে সাবেক সভাপতির অপপ্রচার চালানোর অভিযোগ

পটুয়াখালী: বাউফলের মোহসেনুদ্দিন নূরিয়া ফাজিল মাদ্রাসার সুনাম সুখ্যাতি বিনষ্ট করার জন্য অপপ্রচার, মিথ্যা ও ভিত্তিহীন তথ্য জড়ানোর অভিযোগ উঠেছে মাদ্রাসা পরিচালনা কমিটির সাবেক সভাপতি আবদুর রশিদ ও নুরুদ্দীন আফসারি সহ কিছু কুচক্রি মহলের বিরুদ্ধে।
এ ঘটনায় মাদ্রাসার বতর্মান কমিটি, শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।

মাদ্রাসা সূত্রে জানা যায়, গত বছরের নভেম্বরে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হন আ. রশিদ। তিনি সভাপতি হওয়ার পর থেকে সভায় উপস্থিত না হওয়া, শিক্ষকদের বেতন ভাতায় স্বাক্ষর না করা, মাদ্রাসার প্রয়োজনীয় কাগজপত্রের ছবি তুলে ছেলের ফোনে সংরক্ষণ করা, মাদ্রাসার শিক্ষক ও কমিটির সদস্যদের সাথে অভোশন আচারণ ও মারধর করার চেষ্টা সহ ব্যাপক অনিয়মে জড়িয়ে পড়েন তিনি। তার অদক্ষতার কারণে মাদ্রাসা পরিচালনা কার্যক্রম অস্থিবর হয়ে পড়ে। পরে মাদ্রাসা সুনাম ও সুখ্যাতি ধরে রাখা এবং সুষ্ঠুভাবে মাদ্রাসা পরিচালনার জন্য নতুন সভাপতি নির্বাচিত করা হয়।
এতে সভাপতির পদ হারিয়ে ক্ষিপ্ত হয়ে উঠেন সাবেক সভাপতি আ. রশিদ। পরে তিনি বহিরাগত মানুষ দিয়ে মানববন্ধন করে মাদ্রাসার নামে মিথ্যা অপপ্রচার চালায়।

মাদ্রাসার অধ্যক্ষ এম.এ রহিম বলেন, তিনি একজন অদক্ষ সভাপতি ছিলেন। তিনি মাদ্রাসার সভায় আসেন না। শিক্ষক কর্মচারীদের বেতন ভাতার কাগজে স্বাক্ষর করতেন না। এমনি তার ছেলে বাবার সভাপতির পদের অপব্যবহার শুরু করেন। এতে মাদ্রাসা পরিচালনা কার্যক্রম ব্যাহত হয়। পরে সবার সিদ্ধান্ত করে নতুন সভাপতির নাম প্রস্তাব করে তা সংশ্লিষ্ট দপ্তারে পাঠানো হয়। পরে তারা কমিটি পাশ করেন। যাকে সভাপতি করা হয় তিনি অত্যন্ত দক্ষ।

এবিষয়ে নতুন সভাপতি রুহুল আমিন বলেন, নিযম মেনে আমাকে সভাপতি করা হয়েছে। সাবেক সভাপতি পদ হারিয়ে মিথ্যাচার করছেন কিছু দুষ্কৃতকারীরা ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:১১:৫৮   ৫৬ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


মনপুরা উপজেলাকে আধুনিক পৌরসভায় উন্নীত করা হবে:নুরুল ইসলম নয়ন
লালমোহনে ৫ কোটি টাকার সাইক্লোন শেল্টার উদ্বোধন করলেন স্পিকার
লালমোহনে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন
কাঁঠালিয়া প্রেসক্লাবের কমিটি গঠন
বাউফলে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান



আর্কাইভ