ঢাকা রবিবার, ২৬ জুলাই ২০২৬
শিরোনাম
![]()
পাবনা: চাটমোহরে সামাজিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।রোববার সকালে পৌর সদরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে চাটমোহর স্পোর্টস একাডেমী এবং রংধনু যুব সংঘের উদ্যোগে ৩ শতাধিক শিশু শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
এ সময় বক্তব্য দেন, প্রধান শিক্ষক কাজী জাকির হোসেন, রংধনু যুব সংঘের সভাপতি মো. তৌহিদুল ইসলাম তাইজুল, প্রেসক্লাবের সাবেক সভাপতি রকিবুর রহমান টুকুন, বাংলাদেশ জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন খন্দকার আব্দুস সোয়াদ, রবিউল করিম রবি, জাকারিয়া, আশরাফুল, হাবিব, আকাশ, নিহাল, রুবেল।
তাইজুল ইসলাম জানান, শিশুদের বৃক্ষ প্রেমী হিসেবে গড়ে তুলতে, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন এবং বিভিন্ন গাছের সাথে পরিচিতি বাড়ানোর জন্যই কাঠবাদাম, আমলকি, হরিতকি, বহেরা কাঁঠাল, জামসহ বিভিন্ন প্রজাতির ফলদ বনজ এবং ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
এন/ এস
বাংলাদেশ সময়: ১৯:১৬:৩৪ ২ বার পঠিত | ● চাটমোহর ● চারা বিতরণ