ঢাকা    রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে প্রচারপত্র বিতরণ করবে বিএনপি পদ পেতে হবে তা নয়, দলের প্রত্যেকেই সরকারের অংশ: রিজভী মনপুরা উপজেলাকে আধুনিক পৌরসভায় উন্নীত করা হবে:নুরুল ইসলম নয়ন ভেড়ামারায় ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ভেড়ামারায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নারী স্যানিটারি ইন্সপেক্টরের মৃত্যু কয়রায় ইউরিয়া-টিএসপির সংকট, বিপাকে আমন চাষিরা লালমোহনে ৫ কোটি টাকার সাইক্লোন শেল্টার উদ্বোধন করলেন স্পিকার লালমোহনে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কাঁঠালিয়া প্রেসক্লাবের কমিটি গঠন দোহারে নারিশায় বাড়তি দামে কৃষকের কাছে সার বিক্রির অভিযোগ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » ফাঁদে আটকা পরা বিরল প্রজাতির গন্ধ গোকুল অবমুক্ত

ফাঁদে আটকা পরা বিরল প্রজাতির গন্ধ গোকুল অবমুক্ত


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৬ জুলাই ২০২৬


ফাঁদে আটকা পরা বিরল প্রজাতির গন্ধ গোকুল অবমুক্ত
পাবনা: চাটমোহর উপজেলার কুমারগাড়া গ্রামে মাছ ধরার ফাঁদে আটকে পড়া বিরল প্রজাতির গন্ধ গোকুল উদ্ধারের পর প্রকৃতির মাঝে অবমুক্ত করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) সকালে উপজেলার বিলচলন ইউনিয়নের কুমারগাড়া এলাকায় আটক হয় বিরল প্রজাতির এই প্রাণীটি। পরে উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী বন বিভাগের মাধ্যমে জঙ্গলে অবমুক্ত করেন। প্রাণীটি দেখার জন্য স্থানীয়রা এ সময় ভিড় জমান।

জানা গেছে, রোববার সকালে কুমারগাড়া এলাকার মিলন হোসেন নামের এক যুবক ওই এলাকায় মাছ ধরার ফাঁদ ধুদির মধ্যে (স্থানীয় ভাষা) বন্য প্রাণীকে দেখতে পেয়ে উদ্ধার করেন। পরে ওই যুবক ইউটিউবে সার্চ দিয়ে প্রাণীটি গন্ধ গোকুল নিশ্চিত হওয়ার পর উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরীকে জানালে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাণীটিকে উদ্ধারের পর বিলচলন ইউনিয়ন পরিষদের পেছনের জঙ্গলে উপজেলা বন বিভাগের সহকারী রতন আলী বিশ্বাসের সহযোগীতায় অবমুক্ত করেন।

উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী বলেন, বিরল প্রজাতির প্রাণীটি প্রায় বিলুপ্ত ও খুবই নিরিহ। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে প্রাণীটিকে অক্ষত অবস্থায় উদ্ধারের পর ঘন জঙ্গলে অবমুক্ত করেছি। মূলত, এটি অরক্ষিত ও নিশাচর প্রাণী হওয়ায় প্রাণীটিকে আবারও প্রকৃতির মাঝে ছেড়ে দেওয়া হয়েছে।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৮:৫১:১৪   ৫৮ বার পঠিত  |      







রাজশাহী থেকে আরও...


রাজশাহীতে বিভিন্ন অপরাধে ১৭ জন গ্রেফতার
রামেক হাসপাতালে ডেঙ্গুতে ১ জনের মৃত্যু
অবৈধ ভাবে সার মজুত করায় ১ মাসের কারাদণ্ড
এমপি সেলিম রেজা হাবিব স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হওয়ায় সুজানগরে আনন্দ মিছিল
এমপি সেলিম রেজা হাবিবের সঙ্গে বাপুস সুজানগর উপজেলার নবনির্বাচিত কমিটির শুভেচ্ছা বিনিময়



আর্কাইভ