ঢাকা    বুধবার, ২৯ জুলাই ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » বাউফলে শতাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত শিক্ষা কার্যক্রম

বাউফলে শতাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত শিক্ষা কার্যক্রম


বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬


 বাউফলে শতাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত শিক্ষা কার্যক্রম

পটুয়াখালী: বাউফল উপজেলায় ৮৮ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেই। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়েই চলছে বিদ্যালয় গুলো। ফলে এসব শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। সহকারী শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দিয়ে চালানো হয় ওইসব শিক্ষাপ্রতিষ্ঠান এবং তাদের বেশি সময় উপজেলা সদরে শিক্ষা অফিসে অফিশিয়াল কাজে আসতে হয়।

এতে শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের তথ্যমতে,মামলা থাকায় সরকারি ভাবে এখন পর্যন্ত কোন অনুমতি না মেলায় পুরানো ও নতুন জাতীয়করণ করা উপজেলার ৮৮ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আক্তার হোসেন বলেন,রেজিষ্টার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করার পর ২০১৩ সালে জাতীয়করণের শিক্ষকরা তাদের দাবীর আদায়ের জন্য হাইকোর্টে মামলা করেন। সে মামলা এখনও চলমান থাকায় প্রধান শিক্ষক নেওয়া হয়নি। প্রধান শিক্ষক শূণ্য পদে সহকারি শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান করে দায়িত্ব দিয়ে বিদ্যালয়ের কাজ করানো হয়। উর্ধ্বতন কর্তৃপক্ষ নতুন করে তালিকা চেয়েছেন। শূন্য পদে প্রধান শিক্ষক নিয়োগের জন্য তালিকা করে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠানো হবে।

এন/ এন

বাংলাদেশ সময়: ১৯:১২:০৭   ৯ বার পঠিত  |