ঢাকা    বুধবার, ২৯ জুলাই ২০২৬
শিরোনাম
টাকার বিনিময়ে ভুয়া রিপোর্ট দেন লালমোহন হাসপাতালের পিয়ন মহসিন চিরনিদ্রায় শায়িত হলেন সুজানগরের সর্বজন শ্রদ্ধেয় আলহাজ্ব জালাল উদ্দিন মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যায় দুই আসামির মৃত্যুদণ্ড কালীগঞ্জে বিধবার পরিবারকে বসতবাড়ী থেকে উচ্ছেদ করে সম্পত্তি জবর দখলের অভিযোগ নবীগঞ্জে বাঁধ নির্মান করে ৫০ একর ফসলি জমি ও সরকারী প্রাথমিক স্কুল পানি বন্ধি আমতলীতে হত্যা মামলার বাদী ও স্বাক্ষীদেরকে পাল্টা মামলা দিয়ে হয়রানির অভিযোগ আমতলীতে মাসিক স্বাস্থ্যবিধি বিষয়ে ছাত্রীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ পীরগঞ্জে বন বিভাগের বিরুদ্ধে কৃষিজমিতে বনায়নের অভিযোগ পীরগঞ্জের বাতিঘর মোস্তফা আলমের দ্বিতীয় মৃত্যুবার্ষিক পালিত বাউফলে শতাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত শিক্ষা কার্যক্রম


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » পীরগঞ্জের বাতিঘর মোস্তফা আলমের দ্বিতীয় মৃত্যুবার্ষিক পালিত

পীরগঞ্জের বাতিঘর মোস্তফা আলমের দ্বিতীয় মৃত্যুবার্ষিক পালিত


পীরগঞ্জ ( ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬


পীরগঞ্জের বাতিঘর মোস্তফা আলমের দ্বিতীয় মৃত্যুবার্ষিক পালিত
ঠাকুরগাঁও: পীরগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী, সামাজিক ব্যক্তিত্ব মোস্তফা আলমের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ২৮ জুলাই(মঙ্গলবার) পরিবারের পক্ষ থেকে যৈদ্দপীর ইদগাঁহ মাঠ মাদ্রাসা ও এিেতমখানায় এ দোয়া খায়েরের আয়োজন করা হয়।

এসময় পরিবারের পক্ষ ছেলে অধ্যাপক মোঃ মনসুর কামাল ও মোকাদ্দেস হায়াত মিলন, ভাতিজা অধ্যাপক নিজামুল হক, সাবেক পৌর কাউন্সিলর এ এইচ এম কামরুজ্জামান উপস্থিত ছিলেন। মোস্তফা আলম ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি, উপজেলা দুর্নীীত প্রতিরোধ কমিটি ও খেলোয়ার কল্যান সমিতির সভাপতি মোকাদ্দেস হায়াত মিলনের বাবা।
তিনি পীরগঞ্জ বণিক সমিতির সম্পাদক, পীরগঞ্জ উপজেলা (থানা) কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের নির্বাহী কমিটির রাজশাহী বিভাগের একমাত্র সদস্য, ঠাকুরগাঁও জেলা পরিষদের সদস্য, পীরগঞ্জ উপজেলা পরিষদের সদস্য, ভেলাতৈড় ভদ্রপাড়া মতিউর রহমান মেমোরিয়াল ক্লাব এন্ড লাইব্রেরীর প্রতিষ্ঠাতা এবং প্রধান পৃষ্ঠপোষক, পীরগঞ্জ ঠিকাদার কল্যান সমিতির সদস্য, হাসকিং মিল মালিক সমিতির সহ সভাপতি ও জেলা কমিটি সদস্য, পীরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সদস্য ছিলেন।

এছাড়াও পীরগঞ্জ পৌরশহরে স্থাপিত সবুজ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও দাতা সদস্য এবং সভাপতি, পীরগঞ্জ মহিলা কলেজ ও পীরডাঙ্গী এসআই সিনিয়র ফাজিল মাদ্রাসা, ভেলাতৈড় আদর্শ উচ্চ বিদ্যালয়, বণিক সরকারী বালিকা এবং পীরগঞ্জ সরকারী কলেজ স্থাপন ও উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখেন। এছাড়াও বণিক সরকারী বালিকা এবং পীরগঞ্জ সরকারী কলেজ বেসরকারি থেকে সরকারের কাছে হস্তান্তরের সময় ম্যানেজিং কমিটির সদস্য হিসেবে তিনি (মোস্তফা আলম) স্বাক্ষর প্রদান করেন।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৯:১৭:২৪   ৭ বার পঠিত  |      







রংপুর থেকে আরও...


পীরগঞ্জে বন বিভাগের বিরুদ্ধে কৃষিজমিতে বনায়নের অভিযোগ
পীরগঞ্জের বাতিঘর মোস্তফা আলমের দ্বিতীয় মৃত্যুবার্ষিক পালিত
ডিমলায় ভাড়া বাসা থেকে তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
পীরগঞ্জে ১৭ টি ইয়াবাসহ যুবক আটক
ছয় মাসে ভেঙ্গে শেষ,কোটি টাকার গ্রামীন সড়ক



আর্কাইভ