ঢাকা    রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে প্রচারপত্র বিতরণ করবে বিএনপি পদ পেতে হবে তা নয়, দলের প্রত্যেকেই সরকারের অংশ: রিজভী মনপুরা উপজেলাকে আধুনিক পৌরসভায় উন্নীত করা হবে:নুরুল ইসলম নয়ন ভেড়ামারায় ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ভেড়ামারায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নারী স্যানিটারি ইন্সপেক্টরের মৃত্যু কয়রায় ইউরিয়া-টিএসপির সংকট, বিপাকে আমন চাষিরা লালমোহনে ৫ কোটি টাকার সাইক্লোন শেল্টার উদ্বোধন করলেন স্পিকার লালমোহনে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কাঁঠালিয়া প্রেসক্লাবের কমিটি গঠন দোহারে নারিশায় বাড়তি দামে কৃষকের কাছে সার বিক্রির অভিযোগ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » নবীনগরে আইনশৃঙ্খলা কমিটির সভা

নবীনগরে আইনশৃঙ্খলা কমিটির সভা


নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬


নবীনগরে আইনশৃঙ্খলা কমিটির সভা

ব্রাহ্মণবাড়িয়া: নবীনগরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা মঙ্গলবার (২৮/০৭)উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনশৃঙ্খলা কমিটির প্রধান উপদেষ্টা ও স্থানীয় সংসদ সদস্য এম এ মান্নান। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে জননিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক নিয়ন্ত্রণ, যানজট নিরসন, অপরাধ প্রতিরোধ এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। উপস্থিত বক্তারা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় প্রধান অতিথি সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষা, দুর্নীতি প্রতিরোধ এবং জনগণকে নির্বিঘ্ন সেবা প্রদান নিশ্চিত করতে প্রশাসন, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ মানুষের মধ্যে সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই। জনস্বার্থসংশ্লিষ্ট প্রতিটি সমস্যার সমাধানে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।”
সভায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সকল সদস্য, উপজেলা পরিষদের বিভিন্ন চেয়ারম্যান, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান জোরদার, সড়ক শৃঙ্খলা প্রতিষ্ঠা, জনসচেতনতা বৃদ্ধি এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে জনস্বার্থে গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের মাধ্যমে নবীনগরে শান্তি, শৃঙ্খলা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করা হয় এবং সংশ্লিষ্ট সকলের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:০৩:০২   ৪৫৪ বার পঠিত  |         







চট্রগ্রাম থেকে আরও...


নবীনগর সাংবাদিক সমিতির যাত্রা শুরু
নবীনগর কৃষ্ণনগর মাদ্রাসার ছাত্রকে পৈশাচিক নির্যাতন, শিক্ষক আটক
বালিকা বিদ্যালয়ের চার কৃতি শিক্ষার্থীকে সংর্বধনা
হাতিয়ায় মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক
নোয়াখালীতে কমিটি নিয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫



আর্কাইভ