ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » খননের প্রয়োজন না থাকায় ১ কোটি ৫৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

খননের প্রয়োজন না থাকায় ১ কোটি ৫৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও


গোলাম মোস্তফা,ফুলপুর ( ময়মনসিংহ )
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬


 খননের প্রয়োজন না থাকায় ১ কোটি ৫৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

ময়মনসিংহ: প্রকল্পের জন্য বরাদ্দ ছিল ১ কোটি ৫৪ লাখ ৫৩ হাজার ৩৮৫ টাকা। তবে সরেজমিন পরিদর্শনে খালটি আগে থেকেই পর্যাপ্ত গভীর ও পানিপূর্ণ থাকায় খননের প্রয়োজনীয়তা খুঁজে পায়নি উপজেলা প্রশাসন। ফলে প্রকল্পটি বাস্তবায়ন না করে পুরো বরাদ্দ সরকারি কোষাগারে ফেরত দেন ফুলপুর উপজেলা বিদায়ী নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ ইউসুফ

জানা যায়,ময়মনসিংহের ফুলপুর উপজেলার রূপসী ইউনিয়নের জারুল খাল খনন ও দুই পাড়ে বৃক্ষরোপণ প্রকল্পের জন্য ২০২৪-২৫ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ‘অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি’ (ইজিপিপি) থেকে ১ কোটি ৫৪ লাখ ৫৩ হাজার ৩৮৫ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রকল্পের প্রাথমিক কার্যক্রমের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইউসুফ সরেজমিনে খালটি পরিদর্শন করেন। পরিদর্শনে দেখা যায়, খালটি আগে থেকেই পর্যাপ্ত গভীর এবং পানিপূর্ণ। ফলে পানির নিচে খননকাজ বাস্তবায়ন সম্ভব নয়। এ অবস্থায় প্রকল্পটি বাস্তবায়নের যৌক্তিকতা না থাকায় বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়।

পরে প্রকল্পটির অগ্রগতি শূন্য শতাংশ উল্লেখ করে গত সোমবার ট্রেজারি চালানের মাধ্যমে পুরো ১ কোটি ৫৪ লাখ ৫৩ হাজার ৩৮৫ টাকা সরকারি কোষাগারে ফেরত পাঠানো হয়।

ইউএনও মোহাম্মদ ইউসুফ বলেন, সরেজমিন পরিদর্শনে দেখা গেছে,জারুল খালটি আগে থেকেই যথেষ্ট গভীর ছিল।তাই নতুন করে খননের প্রয়োজনীয়তা ছিল না। সরকারি অর্থের অপচয় রোধ এবং আর্থিক শৃঙ্খলা বজায় রাখতেই পুরো বরাদ্দ সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে।

এস/ এস

বাংলাদেশ সময়: ১৫:৩০:১০   ১১৪ বার পঠিত  |      







ময়মনসিংহ থেকে আরও...


তারাকান্দায় জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে র‌্যালি
নেত্রকোনায় পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
তারাকান্দায় নিখোঁজের ২দিন পর পুকুর থেকে ছাত্রীর লাশ উদ্ধার
তারাকান্দায় বৃক্ষরোপন কর্মসূচি কার্যক্রম উদ্বোধন করেন মউক চেয়ারম্যান
খননের প্রয়োজন না থাকায় ১ কোটি ৫৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও



আর্কাইভ