ঢাকা    বুধবার, ৫ আগস্ট ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
প্রচ্ছদ » রাজশাহী » ১০ লক্ষাধিক টাকা নিয়েএনজিও আসিয়াবের হিসাবরক্ষক উধাও

১০ লক্ষাধিক টাকা নিয়েএনজিও আসিয়াবের হিসাবরক্ষক উধাও


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬


 ১০ লক্ষাধিক টাকা নিয়েএনজিও আসিয়াবের হিসাবরক্ষক উধাও

পাবনা: বেসরকারী উন্নয়ন সংস্থা আসিয়াব সুজানগর শাখার কাম হিসাবরক্ষক মোঃ হাফিজুর রহমানের বিরুদ্ধে ১০ লক্ষ ৫৯,৬৭৮ টাকা হাতিয়ে নিয়ে উধাও হওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত হাফিজুর রহমান পাবনা জেলার চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়নের চরছাইকোলা গ্রামের মোঃ বরাত আলীর ছেলে। এই ঘটনার পর থেকে হাফিজুর রহমান পলাতক রয়েছেন। এ ঘটনায় বেসরকারী উন্নয়ন সংস্থা আসিয়াব সুজানগর শাখার শাখা ব্যবস্থাপক নজরুল ইসলাম অভিযুক্ত হাফিজুর রহমানকে প্রধান আসামী করে এবং হোসেন আলী খলিফা ও শহিদুর রহমান নামক মোট তিনজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানাযায়, সদস্যদের মাঝে লোনের টাকা বিতরণের জন্য গত ২৯ জুলাই সুজানগর আসিয়াবের শাখা অফিস থেকে কাম হিসাবরক্ষক হাফিজুর রহমান আসিয়াবের অ্যাকাউন্ট নম্বরের ১০ লাখ টাকার একটি চেক সুজানগর ইসলামী ব্যাংক শাখা থেকে উত্তোলনের জন্য নিয়ে আসেন। পরে এদিনই তিনি ব্যাংকে গিয়ে ওই টাকা উত্তোলন করে আর অফিসে না গিয়ে পালিয়ে যায়। পরে অনেকক্ষণ দেরি হওয়ায় অফিসের কর্মকর্তারা হাফিজুরের মোবাইল নম্বরে কল দিলে মোবাইল নম্বরটি বন্ধ পাওয়ায় ম্যানেজার ব্যাংকে গিয়ে জানতে পারেন তিনি অনেকক্ষণ আগেই ১০ লক্ষ টাকা উত্তোলন করে নিয়ে চলে গেছেন।

যা সিসি ক্যামেরায় তার টাকা উত্তোলন করে নিয়ে যাওয়ার ভিডিও সংরক্ষিত রয়েছে। আসিয়াব সুজানগর শাখার শাখা ব্যবস্থাপক নজরুল ইসলাম জানান, ওই ১০ লাখ টাকাসহ অফিস থেকে আরও ৫৯,৬৭৮ নগদ টাকা নিয়ে পালিয়ে গেছে হাফিজুর। এ বিষয়ে সুজানগর থানার ওসি(তদন্ত) লালবুর রহমান জানান, তথ্য প্রযুক্তির মাধ্যমে পলাতক অভিযুক্তদের গ্রেফতার করতে পুলিশ কাজ করছে।

বেসরকারী উন্নয়ন সংস্থা আসিয়াব এর সমন্বয়কারী রফিকুল ইসলাম জানান, অভিযুক্ত হাফিজুর রহমান ২০২৫ সালের জুলাই মাসে আসিয়াবের সুজানগর শাখায় যোগদান করেন। সবার বিশ্বস্ততার সুযোগ নিয়ে এমন একটি কান্ড ঘটাবেন, তা অফিসের কোন কর্মকর্তা ভাবতেও পারিনি। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল ,তাই আশা করি হাফিজুর রহমান নামক এই প্রতারককে অতি দ্রুত গ্রেফতার করে সংশ্লিষ্ট প্রশাসন আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহন করবেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৩২:২৩   ৫ বার পঠিত  |