ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কাউখালীতে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে ভরতকাঠি চ্যাম্পিয়ন রসুলপুর ইউপি নির্বাচনে ইসলামী আন্দোলনের চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ঢাকা-রংপুরে জামায়াত জোটের লংমার্চ সিন্দুল্যা ব্যাপ্টিস্ট চার্চে খ্রিস্টানদের দিনব্যাপী আত্মিক উদ্দীপনা সভা মানিকগঞ্জে প্রবাসফেরত ব্যক্তি, স্ত্রী ও শিশুকন্যার মরদেহ উদ্ধার দুমকিতে ইউপি সদস্য বারেককে নির্যাতনের অভিযোগে মানববন্ধন পবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা গলাচিপায় গণঅধিকার পরিষদের কার্যালয় নির্মাণ ঘিরে সংঘর্ষে আহত ১৫ দুমকিতে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের হামলায় মাহিন্দ্রাচালক আহত কয়রায় ব্যবসায়ীর বাড়ি থেকে ৩৭ লাখ টাকার নগদ ও স্বর্ণালংকার চুরি


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ভূঞাপুরে স্কুলের ম্যানেজিং কমিটি গঠন ও পূর্ব শত্রুতায় সংঘর্ষে আহত ৭

ভূঞাপুরে স্কুলের ম্যানেজিং কমিটি গঠন ও পূর্ব শত্রুতায় সংঘর্ষে আহত ৭


আখতার হোসেন খান,ভূঞাপুর( টাঙ্গাইল )
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬


 ভূঞাপুরে স্কুলের ম্যানেজিং কমিটি গঠন ও পূর্ব শত্রুতায় সংঘর্ষে আহত ৭

টাঙ্গাইল: ভৃঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নে স্কুল ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে এবং পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষে সোমবার (৩ আগস্ট) উভয় পক্ষের ৭ জন আহত হয়েছে।

জানা যায়, উপজেলার ভদ্রশিমুল গ্রামে স্কুল ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে এবং পূর্ব শত্রুতার জের ধরে সোমবার একটি সালিশী বৈঠক বসে। বৈঠকে মিমাংসার বদলে উভয় পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয় এবং এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
অভিযোগ ওঠে, বিএনপির সাবসারা ইউনিয়ন সভাপতি রফিকুল ইসলাম বাবলু ভূইয়ার নির্দেশে তার ছেলে ওয়ার্ড যুবদলের সভাপতি কাফি ভূঁইয়ার নেতৃত্বে শাহআলী গেন্দি, আল আমিন, জুবায়ের, মানিক, রাসেল, স্বাধীন, কবির, মহর, পাতুসহ ২০-২৫ জন চা-পাতি, রাম-দা, চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে সশস্ত্র হামলা করে।

হামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সানোয়ার হোসেন মিঠু, তার ছোট ভাই স্বপন এবং মিঠুর বড় ভাই ফারুক গুরুতর আঘাত প্রাপ্ত হয়ে সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে স্বপন ও ফারুকের মাথায় চাপাতি ও রাম-দা দিয়ে কোপ দেয়ায় প্রচুর রক্তক্ষরণ হওয়ায় আশঙ্কজনক অবস্থায় রয়েছেন বলে জানা যায় ।

অপরদিকে রফিকুল ইসলাম ওরফে বাবলু ভূঁইয়ার পক্ষে কয়েকজন আহত হয়ে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন বলে জানা যায়।
দুর্গম চরাঞ্চলে বিধায় যোগাযোগ করে উভয় পক্ষের কাউকে পাওয়া যায়নি এবং রিপোর্ট লেখা পর্যন্ত কোনো পক্ষ মামলা দায়ের করেননি।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৪৮:৩০   ৫৪ বার পঠিত  |      







ঢাকা থেকে আরও...


মানিকগঞ্জে প্রবাসফেরত ব্যক্তি, স্ত্রী ও শিশুকন্যার মরদেহ উদ্ধার
আড়াইহাজারের ছয় জলাশয়ে ২৩৩ কেজি মাছের পোনা অবমুক্ত
দোহারে ভেজাল দুধ বিক্রির দায়ে ৯ জনকে অর্থদণ্ড
বনশ্রীতে দুই বাসের চাপায় মাইলস্টোনের শিক্ষিকা নিহত
সিংগাইরের কামুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হাজিরা খাতায় জাল স্বাক্ষরের অভিযোগ



আর্কাইভ