ঢাকা    বুধবার, ৫ আগস্ট ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » পতিতালয়ে যুবকের রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

পতিতালয়ে যুবকের রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬


 পতিতালয়ে যুবকের রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

পটুয়াখালী: শহরের সদর রোড এলাকায় অবস্থিত একটি পতিতালয় থেকে রাসেল ওরফে কালা রাসেল (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার,৩ আগস্ট সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত রাসেল পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের বাদুরা গ্রামের রাজ্জাক হাওলাদারের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেলে রাসেল পতিতালয়ের একটি কক্ষে প্রবেশ করেন। এর কিছুক্ষণ পর কক্ষের ভেতরেই তিনি অসুস্থ হয়ে পড়ে যান। বিষয়টি বুঝতে পেরে উপস্থিত লোকজন পুলিশে খবর দেন। পরে পটুয়াখালী সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর মরদেহ উদ্ধার করে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক যৌনকর্মী জানান, গোসলের প্রস্তুতির সময় রাসেল হঠাৎ পর পর দুবার ঢেকুর তোলেন এবং অচেতন হয়ে মেঝেতে লুটিয়ে পড়েন। এরপর তাঁকে ডাকাডাকি করা হলেও আর সাড়া পাওয়া যায়নি।

এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ওসি মোঃ মনিরুজ্জামান বলেন, মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বিষয়টি খতিয়ে দেখতে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৫৬:২৩   ৬ বার পঠিত  |