![]()
ভোলা: লালমোহনের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সৃষ্টি মডেল একাডেমি পরিদর্শন করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ, বীরবিক্রমের জ্যেষ্ঠ পুত্র এবং লালমোহন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহারুখ হাফিজ ডিকো।
রবিবার সকালে উপজেলার ওয়াপদা রোডে অবস্থিত প্রতিষ্ঠানটিতে আকস্মিক পরিদর্শন করেন তিনি। এসময় তিনি প্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেণিকক্ষ পরিদর্শন করে শিক্ষার্থীদের সাথে আলোচনা করেন এবং শিক্ষার গুণগত মান নিয়ে শিক্ষকদের সাথে পরামর্শ করেন। এছাড়া প্রতিষ্ঠানটি ঘুরে দেখেন, পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন। এসময় তিনি প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোমলমতি শিশুদের হাতে খাতা ও পেনসিল তুলে দেন।
লালমোহন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সফিউল্লাহ হাওলাদার, পৌর যুবদলের সভাপতি জাকির ইমরান, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি নাফিজ, ভিয়েনা প্রবাসী লালমোহনের সন্তান নকিব তালুকদার, মেহেদী হাসান সুজন (কালমা), পৌর শ্রমিক দলের সভাপতি হাছান হাওলাদার, স্বেচ্ছাসেবক দল নেতা এনায়েত মুন্সি, ছাত্রদল নেতা ইমরান কাইফ, সৃষ্টি মডেল একাডেমির পরিচালক কুন্তলা সিকদারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এন/ আর
বাংলাদেশ সময়: ২০:৩৫:১৯ ৫ বার পঠিত | ● একাডেমি ● লালমোহন ● সৃষ্টি মডেল