ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
শ্রীলঙ্কার সৈকতে ঢেউয়ের সঙ্গে অবকাশে পারশা জনস্বাস্থ্য ও স্বাস্থ্যব্যবস্থা নিয়ে গেটস ফাউন্ডেশন সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক মন্ত্রী-এমপিদের আর্থিক সুবিধা বাড়ালে বিরোধিতা করবে জামায়াত সিংগাইরে মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান এমপি শান্তর ভেদাভেদ ভুলে সহযোগিতা করলে দ্রুত উন্নয়ন সম্ভব: এমপি শান্ত কয়রায় নাশকতার মামলায় তিনজন আটক, আসামি ২০০ জনের বেশি পাইকগাছায় সন্ত্রাসের ষড়যন্ত্রের প্রতিবাদে কৃষকদলের মিছিল-সমাবেশ বাউফলে দুটি গরু জবাই করে মাংস নিয়ে গেল দুর্বৃত্তরা কয়রার লোকালয়ে অজগর, খাদ্যসংকটে সুন্দরবন নিয়ে শঙ্কা কালীগঞ্জে ধর্ষণ মামলায় এনসিপির নেতা গ্রেফতার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে ৩ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

লালমোহনে ৩ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: রবিবার, ৯ আগস্ট ২০২৬


লালমোহনে ৩ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন
ভোলা: ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এই স্লোগানে ভোলার লালমোহন উপজেলায় ৩ দিনব্যাপী বৃক্ষমেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে উপজেলা প্রশাসন ও উপকূলীয় বন বিভাগ লালমোহন রেঞ্জ ভোলার আয়োজনে লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক। মেলায় বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা করা হয়।
এ সময় অতিথিরা মেলায় অংশ নেয়া বিভিন্ন নার্সারি ও বৃক্ষের স্টল পরিদর্শন করেন। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে লালমোহন উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় প্রধানমন্ত্রীর ঘোষিত ৫ বছরে ৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠিত সভায় লালমোহন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেজওয়ানুল হক, জেলা সহকারী বন সংরক্ষক মো. মনিরুজ্জামান, লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, উপজেলা কৃষি কর্মকর্তা শাহ আরিফুল ইসলাম, উপজেলা রেঞ্জ বন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, লালমোহন প্রেসক্লাবের সভাপতি সোহেল আজীজ শাহীনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এন/ এন

বাংলাদেশ সময়: ২০:৩১:১২   ৬১ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


বাউফলে দুটি গরু জবাই করে মাংস নিয়ে গেল দুর্বৃত্তরা
কাঁঠালিয়ায় এক সড়ক বন্ধ, অন্যটি বেহাল, চরম দুর্ভোগে মানুষ
কাউখালীতে নজরুল বর্ষের উপজেলা পর্যায়ের বাছাই প্রতিযোগিতায় ৪০০ শিক্ষার্থী
ডেঙ্গু প্রতিরোধে লালমোহনে ৫ ফোকাল পয়েন্ট কর্মকর্তা নির্ধারণ
রাঙ্গাবালীতে উত্তাল ঢেউয়ে মাছ ধরার ট্রলারডুবি, উদ্ধার ৯ মাঝিমাল্লা



আর্কাইভ