ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
শ্রীলঙ্কার সৈকতে ঢেউয়ের সঙ্গে অবকাশে পারশা জনস্বাস্থ্য ও স্বাস্থ্যব্যবস্থা নিয়ে গেটস ফাউন্ডেশন সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক মন্ত্রী-এমপিদের আর্থিক সুবিধা বাড়ালে বিরোধিতা করবে জামায়াত সিংগাইরে মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান এমপি শান্তর ভেদাভেদ ভুলে সহযোগিতা করলে দ্রুত উন্নয়ন সম্ভব: এমপি শান্ত কয়রায় নাশকতার মামলায় তিনজন আটক, আসামি ২০০ জনের বেশি পাইকগাছায় সন্ত্রাসের ষড়যন্ত্রের প্রতিবাদে কৃষকদলের মিছিল-সমাবেশ বাউফলে দুটি গরু জবাই করে মাংস নিয়ে গেল দুর্বৃত্তরা কয়রার লোকালয়ে অজগর, খাদ্যসংকটে সুন্দরবন নিয়ে শঙ্কা কালীগঞ্জে ধর্ষণ মামলায় এনসিপির নেতা গ্রেফতার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ভেড়ামারায় ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৯ আগস্ট ২০২৬


ভেড়ামারায় ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
‎ ‎কুষ্টিয়া: ভেড়ামারা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ০১ (এক) কেজি গাঁজাসহ মোঃ ভাষান আলী (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

‎৯ আগস্ট রবিবার সকাল ০৮:৩৫ ঘটিকায় ভেড়ামারা থানাধীন শাপলা চত্বরে অবস্থিত বাস কাউন্টারের সামনের পাকা রাস্তা থেকে তাকে হাতেনাতে আটক করা হয়।

‎পুলিশ সূত্রে জানা গেছে, কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহেদুর রহমানের সরাসরি তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ মনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ শাপলা চত্বর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।

‎এ সময় সন্দেহভাজন হিসেবে তল্লাশি চালিয়ে ভাষান আলীর কাছ থেকে অবৈধ ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

‎গ্রেফতারকৃত আসামী মোঃ ভাষান আলী কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার প্রাগপুর গ্রামের মৃত মহসিন আলীর ছেলে।

‎এই ঘটনায় আসামীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় ভেড়ামারা থানায় একটি মামলা (মামলা নং-০৮, তারিখঃ ০৯/০৮/২০২৬) রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে থানা প্রশাসন সূত্রে জানা গেছে।

এন/ আর‎

বাংলাদেশ সময়: ২০:২৯:০০   ৭৬ বার পঠিত  |         







খুলনা থেকে আরও...


কয়রায় নাশকতার মামলায় তিনজন আটক, আসামি ২০০ জনের বেশি
পাইকগাছায় সন্ত্রাসের ষড়যন্ত্রের প্রতিবাদে কৃষকদলের মিছিল-সমাবেশ
কয়রার লোকালয়ে অজগর, খাদ্যসংকটে সুন্দরবন নিয়ে শঙ্কা
মা ইলিশ রক্ষায় ভেড়ামারায় জেলেদের সঙ্গে মৎস্য কর্মকর্তার মতবিনিময়
কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বিএনপি নেতা বাবুল



আর্কাইভ