![]()
কুষ্টিয়া: ভেড়ামারা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ০১ (এক) কেজি গাঁজাসহ মোঃ ভাষান আলী (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
৯ আগস্ট রবিবার সকাল ০৮:৩৫ ঘটিকায় ভেড়ামারা থানাধীন শাপলা চত্বরে অবস্থিত বাস কাউন্টারের সামনের পাকা রাস্তা থেকে তাকে হাতেনাতে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহেদুর রহমানের সরাসরি তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ মনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ শাপলা চত্বর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
এ সময় সন্দেহভাজন হিসেবে তল্লাশি চালিয়ে ভাষান আলীর কাছ থেকে অবৈধ ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামী মোঃ ভাষান আলী কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার প্রাগপুর গ্রামের মৃত মহসিন আলীর ছেলে।
এই ঘটনায় আসামীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় ভেড়ামারা থানায় একটি মামলা (মামলা নং-০৮, তারিখঃ ০৯/০৮/২০২৬) রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে থানা প্রশাসন সূত্রে জানা গেছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ২০:২৯:০০ ৭ বার পঠিত | ● গ্রেফতার ● ব্যবসায়ী ● ভেড়ামারা ● মাদক