ঢাকা    রবিবার, ৮ নভেম্বর ২০২৬
শিরোনাম
• সিংগাইরে স্মার্ট প্রি-পেমেন্ট মিটার নিয়ে গ্রাহকদের সচেতনতামূলক সভা • নবীনগর পূজা উদযাপন পরিষদের কমিটি নিয়ে বিরোধ, মুখোমুখি দুই পক্ষ • চরফ্যাসনে সুপারি বাগান থেকে বিবস্ত্র মরদেহ উদ্ধার • লালমোহনে র‌্যালি ও আলোচনা সভায় জাতীয় সমবায় দিবস উদযাপন • আলফাডাঙ্গায় সমবায় দিবসে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ • লালমোহনে র‌্যালি ও আলোচনা সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন • সমবায় অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখে: রিজভী • মানিকছড়িতে বিএনপি কার্যালয়ে হামলা, আহত ৫ নেতাকর্মী • নলছিটিতে পুলিশের ওপর হামলা চালিয়ে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিলেন স্বজনেরা • চরফ্যাসনে সারের কৃত্রিম সংকট, পাচার হচ্ছে মিয়ানমারে


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » মহম্মদপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ

মহম্মদপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ


মহম্মদপুর,( মাগুরা ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৯ আগস্ট ২০২৬


মহম্মদপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ
মাগুরা: মহম্মদপুর উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী (গণনাকারী) ও সুপারভাইজার পদে নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রীর অপসারণের দাবিতে বিক্ষোভ ও উপজেলা পরিষদ ঘেরাও কর্মসূচি পালন করেছে বিএনপির একটি অংশ। সোমবার (১০ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এ বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। আন্দোলনকারীরা গৃহীত পরীক্ষা বাতিল করে পুনরায় নিয়োগ পরীক্ষা গ্রহণ এবং পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার দাবি জানান।
বিক্ষোভ চলাকালে রবিউল ইসলাম নয়নের অনুসারি বিএনপির নেতাকর্মীরা “ঘুষখোর ইউএনও”, “পালাইছে রে পালাইছে, ইউএনও পালাইছে!” সহ নানা ধরনের স্লেগান দেন। এ সময় প্রতিবাদ সভায় বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খান বাচ্চু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম আজম সাবু, সাবেক সদস্য সচিব আক্তারুজ্জামান এবং উপজেলা ছাত্রদলের সভাপতি নুর আমিন সজিব শিকদার, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো.পারভেজ প্রমুখ।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম আজম সাবু অভিযোগ করে বলেন, ‘মহম্মদপুরের ইউএনও গোপনে আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা চালাচ্ছেন। যোগ্য ও অভিজ্ঞ ব্যক্তিদের বাদ দিয়ে অনিয়মের মাধ্যমে ফলাফল প্রকাশ করা হয়েছে। আমরা ইউএনও মহোদয়কে আগেই বলেছিলাম যেন সঠিকভাবে যোগ্যদের নিয়োগ দেওয়া হয়। কিন্তু আমাদের অঙ্গসংগঠনের অভিজ্ঞ নেতাকর্মীদের বাদ দেওয়া হয়েছে।
অভিযোগ ভিত্তিহীন দাবি করে সংস্কৃতিমন্ত্রী নিতায় রায় চৌধুরীর অনুসারী বিএনপি নেতাকর্মীরা তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান।

মহম্মদপুরে কৃষকদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল শেষে আহাদ-সুমন চত্বরে সমাবেশে অপর পক্ষের আন্দোলনকে সম্পূর্ণ ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক আখ্যা দিয়ে বিএনপি’র সাবেক আহবায়ক মৈমুর আলী মৃধা বলেন, সঠিক পক্রিয়ার মাধ্যমে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, ইউএনওসহ প্রশাসনের কর্মকর্তারা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে সরকারকে সহযোগিতা করছেন। দলেরই একটি সুবিধাবাদী অংশ সরকার এবং স্থানীয় নেতা নিতাই রায় চৌধুরীকে বিতর্কিত করার ষড়যন্ত্রে নেমেছে।
অভিযোগের বিষয়ে মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রী বলেন, ‘ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ প্রক্রিয়া শতভাগ স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন হয়েছে। লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন, কেবল তাঁদেরকেই মেধা ও যোগ্যতার ভিত্তিতে চূড়ান্তভাবে রাখা হয়েছে। এখানে কোনো ধরনের অনিয়ম বা স্বজনপ্রীতি করা হয়নি। দুই পক্ষের অবস্থান ও পাল্টাপাল্টি বক্তব্যের কারণে সাধারণ মানুষের মাঝে তীব্র রাজনৈতিক কৌতুহল ও চাঞ্চল্যের সৃষ্ঠি হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:২৩:২৮   ১০৭ বার পঠিত  | ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ, মূল্য ৩ লাখ টাকা
● ভেড়ামারায় সমবায় দিবসে অর্থনৈতিক উন্নয়ন ও স্বাবলম্বিতা গড়ার আহ্বান
● ভেড়ামারার বাহিরচরে ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির আলোচনা সভা
● ভেড়ামারায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ
● চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান সোহেল রানা, ধরমপুরে মোটরসাইকেল শোডাউন



আর্কাইভ