ঢাকা    রবিবার, ৮ নভেম্বর ২০২৬
শিরোনাম
• দুমকিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা • সিংগাইরে স্মার্ট প্রি-পেমেন্ট মিটার নিয়ে গ্রাহকদের সচেতনতামূলক সভা • নবীনগর পূজা উদযাপন পরিষদের কমিটি নিয়ে বিরোধ, মুখোমুখি দুই পক্ষ • চরফ্যাসনে সুপারি বাগান থেকে বিবস্ত্র মরদেহ উদ্ধার • লালমোহনে র‌্যালি ও আলোচনা সভায় জাতীয় সমবায় দিবস উদযাপন • আলফাডাঙ্গায় সমবায় দিবসে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ • লালমোহনে র‌্যালি ও আলোচনা সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন • সমবায় অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখে: রিজভী • মানিকছড়িতে বিএনপি কার্যালয়ে হামলা, আহত ৫ নেতাকর্মী • নলছিটিতে পুলিশের ওপর হামলা চালিয়ে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিলেন স্বজনেরা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সিংগাইরে মারামারির ঘটনায় আদালতে সাজানো প্রত্যয়নপত্র দাখিল দুই শিক্ষকের বিরুদ্ধে

সিংগাইরে মারামারির ঘটনায় আদালতে সাজানো প্রত্যয়নপত্র দাখিল দুই শিক্ষকের বিরুদ্ধে


মু.মিজানুর রহমান বাদল,( মানিকগঞ্জ )
প্রকাশ: রবিবার, ৯ আগস্ট ২০২৬


সিংগাইরে মারামারির ঘটনায় আদালতে সাজানো প্রত্যয়নপত্র দাখিল দুই শিক্ষকের বিরুদ্ধে
মানিকগঞ্জ: সিংগাইরে চলাচলের রাস্তা সংক্রান্ত বিরোধে মারামারি মামলায় প্রতিপক্ষ মামলার দায়/সাজা থেকে বাঁচতে আদালতে দাখিলকৃত সাজানো প্রত্যয়নপত্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার ।
রবিবার(৯ আগস্ট) সকাল ১১ টার দিকে ভুক্তভোগী পরিবারের আয়োজনে সিংগাইর বাসস্ট্যান্ড সংলগ্ন প্যারামাউন্ট টাওয়ারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় ভিকটিমের পরিবারের পক্ষে মো.ওমর ফারুক লিখিত বক্তব্যে জানান, তাদের বসতবাড়ি থেকে রাস্তায় বের হওয়ার একমাত্র পায়ে হাটার রাস্তাটি বিগত ৩০ জুন ২০২০ সালে প্রতিপক্ষ মো.রফিকুল ইসলাম মাস্টার গং বন্ধ করে দেয়।

বিষয়টি তার মা,বাবা,দাদী প্রতিবাদ করলে প্রতিপক্ষ ক্ষিপ্ত হয়ে সংঘবদ্ধ হয়ে তাদেরকে মারপিট করে ষাটোর্ধ্ব নারী তার দাদী বরুনী বিবির বাম হাত ভেঙ্গে ফেলে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসা করান। পরবর্তীতে সিংগাইর থানায় একটি মামলা ( নং- ১১(৭)২০২০ সিং) দায়ের করেন। মামলটি পিবিআই তদন্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। সে মামলায় প্রধান আসামী রফিকুল ইসলাম মাস্টার ও ২ নং আসামী তার ছোট ভাই মহিদুর রহমান হাজতবাস করেন।

জামিনে মুক্তি পেয়ে আসামীগন নানাভাবে হুমকি ধামকি দিতে থাকেন। তারা অসহায় হয়ে নিরবে সহ্য করে থাকেন বলে অভিযোগে উল্লেখ করেন। এর মধ্যে মামলাটি বিজ্ঞ আদালতে বিচারাধীন থাকা অবস্থায় আদালত চার্জ গঠন করে স্বাক্ষী গ্রহন করেন। প্রায় ৬ বছর পর হঠাৎ ঘটনার মূলহোতা প্রধান আসামী রফিকুল ইসলাম মাস্টার বাংলাদেশ স্কাউটস মানিকগঞ্জ জেলা শাখার প্যাডে একটি সাজানো প্রত্যয়ন পত্র বিজ্ঞ আদালতে দাখিল করেন।

যেটা বিগত ২০২৫ সালের ৩০ জুলাই তারিখে মানিকগঞ্জ জেলা স্কাউটসের সহ- সভাপতি আক্রাম হোসাইন স্বাক্ষর করেন। এ বিষয়ে অন্যান্য শিক্ষকদের সাথে আলাপ আলোচনা করে জানাযায়, যে ওই তারিখে মানিকগঞ্জ জেলা স্কাউটসের সহ-সভাপতি ও সিংগাইর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্রাম হোসাইন স্বাক্ষর করেছেন তার ১ বছর আগেই তিনি অবসর নিয়েছেন। প্রত্যয়নপত্রে যা উল্লেখ রয়েছে তা ভিত্তিহীন বানোয়াট।

ষাটোর্ধ্ব নারীর বাম হাত ভেঙ্গে দেয়ার দায় থেকে বাঁচতে সে স্কাউটসের নথিপত্র কাজে লাগানোর চেস্টা করছেন বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন। প্রকৃতপক্ষে তার অপরাধ বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছেন । সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার এ ঘটনার সুষ্ঠ ও ন্যায় বিচার দাবি করেন ।
এ সময় ভিকটিম বরুনী বিবি, তার পুত্র মুক্তার হোসেনসহ স্থানীয় সাকিব হোসেন, সোহান হোসেন, জসিম মিয়া, জুবায়ের ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১৮:৩৩   ৮৫ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● সিংগাইরে স্মার্ট প্রি-পেমেন্ট মিটার নিয়ে গ্রাহকদের সচেতনতামূলক সভা
● আলফাডাঙ্গায় সমবায় দিবসে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
● সমবায় অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখে: রিজভী
● ঢাকায় বিএনপির সমাবেশে গিয়ে প্রাণ হারালেন সিংগাইরের নেতা তোফাজ্জল
● দোহারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান



আর্কাইভ