![]()
ভোলা: চরফ্যাসনে পরিচয়হীন এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে শশীভূষণ থানা পুলিশ । শনিবার রাত সাড়ে নয়টায় চরহাছিনা এলাকার নদীর পার্শ্ববর্তী চর থেকে লাশটি উদ্ধার করা হয়। রবিবার ময়না তদন্তের জন্য লাশ ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে শশীভূষণ থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
শশীভূষণ থানার ওসি মো.ফিরোজ আহমেদ জানান, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে তারা চর হাছিনা থেকে আনুমানিক ৪০ বছর বয়সী অজ্ঞাত এই নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছেন। নারীর পড়নে একটি পেন্টি ছাড়া সঙ্গে আর কিছুই ছিলোনা। পুলিশের ধারনা ৭/৮দিন আগে তার মৃত্যু হয়েছে।
নদীর জোয়ারের পানিতে ভেসে এসে মরদেহটি চরে উঠে আটকে যায়। এ কর্মকর্তা বলেন, মুখের মাংস খসে যাওয়ায় মুখমন্ডল বিকৃত হয়ে গেছে। রবিবার বিকেল পর্যন্ত লাশের পরিচয় মিলেনি। পরিচয় সনাক্ত না হলে ময়না তদন্ত শেষে বেওয়ারিশ হিসেবে লাশ দাফন করা হবে।
এন/ এস
বাংলাদেশ সময়: ২২:৩০:২৪ ৯ বার পঠিত | ● চরফ্যাসন ● নারীর ● মরদেহ ● মৃত্যু