ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
শ্রীলঙ্কার সৈকতে ঢেউয়ের সঙ্গে অবকাশে পারশা জনস্বাস্থ্য ও স্বাস্থ্যব্যবস্থা নিয়ে গেটস ফাউন্ডেশন সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক মন্ত্রী-এমপিদের আর্থিক সুবিধা বাড়ালে বিরোধিতা করবে জামায়াত সিংগাইরে মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান এমপি শান্তর ভেদাভেদ ভুলে সহযোগিতা করলে দ্রুত উন্নয়ন সম্ভব: এমপি শান্ত কয়রায় নাশকতার মামলায় তিনজন আটক, আসামি ২০০ জনের বেশি পাইকগাছায় সন্ত্রাসের ষড়যন্ত্রের প্রতিবাদে কৃষকদলের মিছিল-সমাবেশ বাউফলে দুটি গরু জবাই করে মাংস নিয়ে গেল দুর্বৃত্তরা কয়রার লোকালয়ে অজগর, খাদ্যসংকটে সুন্দরবন নিয়ে শঙ্কা কালীগঞ্জে ধর্ষণ মামলায় এনসিপির নেতা গ্রেফতার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সালথায় অবৈধ ড্রেজার বন্ধে তৎপর পুলিশ, এএসপিকে ঘিরে অপপ্রচার

সালথায় অবৈধ ড্রেজার বন্ধে তৎপর পুলিশ, এএসপিকে ঘিরে অপপ্রচার


সাইফুল ইসলাম,সালথা ( ফরিদপুর )
প্রকাশ: রবিবার, ৯ আগস্ট ২০২৬


 সালথায় অবৈধ ড্রেজার বন্ধে তৎপর পুলিশ, এএসপিকে ঘিরে অপপ্রচার

ফরিদপুর: নগরকান্দা ও সালথা এলাকায় পরিবেশ বিধ্বংসী অবৈধ ড্রেজার মেশিনের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি তৎপরতার মুখে পড়েছে একটি অসাধু চক্র। তবে এই জনস্বার্থমুখী অভিযানকে ঘিরে নগরকান্দা-সালথা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মুহম্মদ আল ফাহাদকে বিতর্কিত করতে একটি কায়েমী স্বার্থান্বেষী মহল নানা ধরনের অপপ্রচার ও হয়রানি চালাচ্ছে বলে গুরুতর অভিযোগ উঠেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি সালথা উপজেলার গট্টী ইউনিয়নের বালিয়াতে একটি অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের অভিযোগ পান এএসপি মুহম্মদ আল ফাহাদ। অভিযোগের সত্যতা যাচাই ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শনে যান। পরিদর্শনের সময় তার সঙ্গে থাকা এক ব্যক্তি একটি ড্রেজারের পাইপ ভেঙে ফেলেন বলে খবর পাওয়া যায়। তবে ওই পাইপ ভাঙার সঙ্গে সার্কেল এএসপির কোনো প্রত্যক্ষ সম্পৃক্ততা ছিল না বলে স্থানীয়রা নিশ্চিত করেছেন।

অভিযানের পর থেকেই চক্রটি ক্ষুব্ধ হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে সার্কেল এএসপি মুহম্মদ আল ফাহাদের বিরুদ্ধে মনগড়া অভিযোগ ও অপপ্রচার চালাতে শুরু করে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিষয়টি নিয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মুহম্মদ আল ফাহাদ জানান, আইন-শৃঙ্খলা রক্ষা ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধের নিয়মিত দায়িত্বের অংশ হিসেবেই তিনি অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন। জনস্বার্থে এ ধরনের অভিযান পরিচালনা করায় একটি মহল পরিকল্পিতভাবে তাকে বিতর্কিত করার চেষ্টা করছে।

এদিকে সচেতন স্থানীয় বাসিন্দারা জানান, নদী ও ফসলি জমি রক্ষায় অবৈধ ড্রেজার, মাটি কাটা ও পরিবেশ ধ্বংসকারী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসন ও পুলিশের জোরালো অভিযান অব্যাহত থাকা অত্যন্ত জরুরি। কোনো নির্দিষ্ট অভিযানকে ঘিরে কোনো বিতর্ক সৃষ্টি হলে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য জনসম্মুখে আনা উচিত।

একই সঙ্গে, কোনো অসাধু চক্র সার্কেল এএসপি কিংবা পুলিশের ভাবমূর্তি ও নাম ভাঙিয়ে অবৈধ ড্রেজার ব্যবসা চালাচ্ছে কি না—তা গভীরভাবে খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকার সচেতন মহল।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:২৪:০৯   ৫৯ বার পঠিত  |            







ঢাকা থেকে আরও...


সিংগাইরে মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান এমপি শান্তর
ভেদাভেদ ভুলে সহযোগিতা করলে দ্রুত উন্নয়ন সম্ভব: এমপি শান্ত
কালীগঞ্জে ধর্ষণ মামলায় এনসিপির নেতা গ্রেফতার
মালিকান্দায় সরকারি জমিতে পাকা দোকানঘর নির্মাণের অভিযোগ, উদ্ধারের দাবি
সরাসরি ভোটে পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের সভাপতি নাফিজ উদ্দিন



আর্কাইভ