ঢাকা    রবিবার, ৮ নভেম্বর ২০২৬
শিরোনাম
• লালমোহনে র‌্যালি ও আলোচনা সভায় জাতীয় সমবায় দিবস উদযাপন • আলফাডাঙ্গায় সমবায় দিবসে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ • লালমোহনে র‌্যালি ও আলোচনা সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন • সমবায় অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখে: রিজভী • মানিকছড়িতে বিএনপি কার্যালয়ে হামলা, আহত ৫ নেতাকর্মী • নলছিটিতে পুলিশের ওপর হামলা চালিয়ে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিলেন স্বজনেরা • চরফ্যাসনে সারের কৃত্রিম সংকট, পাচার হচ্ছে মিয়ানমারে • সুজানগরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত • কাউখালীতে নবনিযুক্ত সহকারী শিক্ষকদের সংবর্ধনা, মানসম্মত শিক্ষার আহ্বান • ডিমলায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদ্‌যাপন


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » চরফ্যাসনে জোয়ারের পানিতে ভেসে এলো অজ্ঞাত নারীর মরদেহ

চরফ্যাসনে জোয়ারের পানিতে ভেসে এলো অজ্ঞাত নারীর মরদেহ


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৯ আগস্ট ২০২৬


 চরফ্যাসনে জোয়ারের পানিতে ভেসে এলো অজ্ঞাত নারীর মরদেহ

ভোলা: চরফ্যাসনে পরিচয়হীন এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে শশীভূষণ থানা পুলিশ । শনিবার রাত সাড়ে নয়টায় চরহাছিনা এলাকার নদীর পার্শ্ববর্তী চর থেকে লাশটি উদ্ধার করা হয়। রবিবার ময়না তদন্তের জন্য লাশ ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে শশীভূষণ থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
শশীভূষণ থানার ওসি মো.ফিরোজ আহমেদ জানান, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে তারা চর হাছিনা থেকে আনুমানিক ৪০ বছর বয়সী অজ্ঞাত এই নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছেন। নারীর পড়নে একটি পেন্টি ছাড়া সঙ্গে আর কিছুই ছিলোনা। পুলিশের ধারনা ৭/৮দিন আগে তার মৃত্যু হয়েছে।

নদীর জোয়ারের পানিতে ভেসে এসে মরদেহটি চরে উঠে আটকে যায়। এ কর্মকর্তা বলেন, মুখের মাংস খসে যাওয়ায় মুখমন্ডল বিকৃত হয়ে গেছে। রবিবার বিকেল পর্যন্ত লাশের পরিচয় মিলেনি। পরিচয় সনাক্ত না হলে ময়না তদন্ত শেষে বেওয়ারিশ হিসেবে লাশ দাফন করা হবে।

এন/ এস

বাংলাদেশ সময়: ২২:৩০:২৪   ৮০ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● লালমোহনে র‌্যালি ও আলোচনা সভায় জাতীয় সমবায় দিবস উদযাপন
● লালমোহনে র‌্যালি ও আলোচনা সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন
● নলছিটিতে পুলিশের ওপর হামলা চালিয়ে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিলেন স্বজনেরা
● চরফ্যাসনে সারের কৃত্রিম সংকট, পাচার হচ্ছে মিয়ানমারে
● কাউখালীতে নবনিযুক্ত সহকারী শিক্ষকদের সংবর্ধনা, মানসম্মত শিক্ষার আহ্বান



আর্কাইভ