![]()
টাঙ্গাইল: ভূঞাপুরে মাদক সেবনের দায়ে রবিবার (৯ আগস্ট ) ৩জনকে জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ভূঞাপুর উপজেলায় অভিযান পরিচালনা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক সেবনের দায়ে উপজেলার চর নিকলা গ্রামের শামসুল হকের ছেলে শাকিল (২৫), ও মাটিকাটা গ্রামের আব্দুল মজিদের ছেলে শরিফুল (২৬) ও ঘাটান্দী গ্রামের আলহাজ আলীর ছেলে বিদ্যুত (২৬) কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব হাসান। তিনি বলেন, মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
এন/ এন
বাংলাদেশ সময়: ১৭:৪৪:৩৬ ১১৯ বার পঠিত | ● জরিমানা ● জেল ● ভূঞাপুর ● মাদক ● সেবন