ঢাকা    মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
• চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে প্রধানমন্ত্রীর তাগিদ • রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পুনর্নির্মাণে ৫০ লাখ টাকা দেবে জামায়াত • সিলেটি গান ও কনটেন্টে পরিচিতি গড়ছেন শারমিন আহমেদ বিথী • দোহারে ভুয়া দন্তচিকিৎসার অভিযোগে চার প্রতিষ্ঠানকে জরিমানা • ভেড়ামারায় ১৪ বছরের স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ, বাবাকে জরিমানা • পিরোজপুরের শিক্ষার্থীদের হাতে বিতরণ করা হলো ১০০০ গাছের চারা • লালমোহনে দুর্গোৎসব ও সরকারি কর্মসূচি ঘিরে প্রস্তুতি সভা • অবৈধভাবে টায়ার পোড়ানোয় সিংগাইরের গ্রিন এনার্জিকে ১ লাখ টাকা জরিমানা • ভেড়ামারার কুচিয়ামোড়া পুলিশ ক্যাম্পে বার্ষিক পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার • কালীগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বাউফলে মাটিসহ ভেকু-বাল্কহেড জব্দ, আটক ২

বাউফলে মাটিসহ ভেকু-বাল্কহেড জব্দ, আটক ২


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট ২০২৬


 বাউফলে মাটিসহ ভেকু-বাল্কহেড জব্দ, আটক ২

পটুয়াখালী: বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের বাহেরচর বাজার এলাকায় নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। এ সময় মাটিসহ একটি ভেকু মেশিন, পল্টুন ও বাল্কহেড জব্দ করা হয়।

স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, রাত প্রায় ১টার দিকে বাহেরচর বাজারসংলগ্ন এলাকায় নদীর পাড় থেকে মাটি কাটার সময় দুইজনকে হাতেনাতে আটক করেন এলাকাবাসী। দীর্ঘদিন ধরে রাতের আঁধারে ওই এলাকায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগ ছিল বলে স্থানীয়রা জানান।

খবর পেয়ে পুলিশ, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও গ্রাম পুলিশ ঘটনাস্থলে পৌঁছান। পরে তাঁদের উপস্থিতিতে জব্দ করা মাটিকাটা কাজে ব্যবহৃত ভেকু মেশিন, পল্টুন ও বাল্কহেড উদ্ধার করা হয়। আটক দুইজনকে নেওয়া হয় থানার হেফাজতে।পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় রবিবার বাউফল থানায় নিয়মিত মামলা করা হয়েছে। জব্দ করা ভেকু মেশিন, পল্টুন, বাল্কহেড ও উত্তোলন করা মাটি থানা হেফাজতে রাখা হয়েছে।

বাউফল থানার অফিসার ইনচার্জ বলেন, নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে মামলা হয়েছে। আটক আসামিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। নদী ও ফসলি জমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে রাতের আঁধারে নদীর পাড় থেকে মাটি কাটার ঘটনায় প্রশাসনের দ্রুত পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, এভাবে নদীর পাড় কেটে মাটি উত্তোলন করা হলে নদীভাঙনের ঝুঁকি বাড়তে পারে। তাই অবৈধ মাটি কাটা বন্ধে নিয়মিত অভিযান চালানোর দাবি জানিয়েছেন তাঁরা।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৪৭:১৯   ৭২ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● পিরোজপুরের শিক্ষার্থীদের হাতে বিতরণ করা হলো ১০০০ গাছের চারা
● লালমোহনে দুর্গোৎসব ও সরকারি কর্মসূচি ঘিরে প্রস্তুতি সভা
● মাদক সরবরাহ নিয়ে বিরোধে জাকারিয়া হত্যা, গ্রেপ্তার ৩
● ডেঙ্গু প্রতিরোধ ও মাদকবিরোধী সচেতনতায় শিক্ষকদের ভূমিকার আহ্বান
● চাঁদাবাজির মামলায় পটুয়াখালীতে দুই সাংবাদিক কারাগারে



আর্কাইভ