ঢাকা    মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
• চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে প্রধানমন্ত্রীর তাগিদ • রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পুনর্নির্মাণে ৫০ লাখ টাকা দেবে জামায়াত • সিলেটি গান ও কনটেন্টে পরিচিতি গড়ছেন শারমিন আহমেদ বিথী • দোহারে ভুয়া দন্তচিকিৎসার অভিযোগে চার প্রতিষ্ঠানকে জরিমানা • ভেড়ামারায় ১৪ বছরের স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ, বাবাকে জরিমানা • পিরোজপুরের শিক্ষার্থীদের হাতে বিতরণ করা হলো ১০০০ গাছের চারা • লালমোহনে দুর্গোৎসব ও সরকারি কর্মসূচি ঘিরে প্রস্তুতি সভা • অবৈধভাবে টায়ার পোড়ানোয় সিংগাইরের গ্রিন এনার্জিকে ১ লাখ টাকা জরিমানা • ভেড়ামারার কুচিয়ামোড়া পুলিশ ক্যাম্পে বার্ষিক পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার • কালীগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় ৬০ হাজার টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস

ভেড়ামারায় ৬০ হাজার টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস


মাহমুদুল হাসান চন্দন, ভেড়ামারা (কুষ্টিয়া)
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট ২০২৬


 ভেড়ামারায় ৬০ হাজার টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস
‎ ‎কুষ্টিয়া: ভেড়ামারায় জিকে খালে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ও মৎস্যসম্পদ ধ্বংসকারী নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে।
‎
‎১০ জুলাই (সোমবার) মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ অনুযায়ী উপজেলার জিকে খালের ২-৪ নং ব্রিজের মধ্যবর্তী এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন ভেড়ামারা সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ রাশেদ হাসান।
‎
‎মৎস্য অফিস সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জিকে খালের ওই এলাকায় অভিযান চালিয়ে দেশীয় ও প্রাকৃতিক মৎস্যসম্পদ ধ্বংসকারী ১২টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। জব্দকৃত এই জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা। পরে আইনানুযায়ী জব্দকৃত ক্ষতিকর জালগুলো স্থানীয় হাসপাতাল মোড়ে এনে সর্বসাধারণের উপস্থিতিতে পুড়িয়ে সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়।
‎

অভিযান পরিচালনাকারী সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ রাশেদ হাসান জানান, নিষিদ্ধ চায়না দুয়ারী জাল আমাদের দেশীয় মাছের প্রজনন ও বংশবৃদ্ধির চরম ক্ষতি করছে। প্রাকৃতিক মৎস্যসম্পদ রক্ষায় কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে ও ক্ষতিকর জালের ব্যবহার বন্ধে এই ধরণের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
‎অভিযান চলাকালে ভেড়ামারা থানার এএসআই আমিনুল ইসলামসহ সঙ্গীয় পুলিশ ফোর্স, উপজেলা মৎস্য অফিসের কর্মচারী এবং স্থানীয় সচেতন সাধারণ জনগণ সার্বিক সহযোগিতা প্রদান করেন।

এন/ এন

বাংলাদেশ সময়: ১৮:০৫:৩৪   ৬৬ বার পঠিত  | ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ১৪ বছরের স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ, বাবাকে জরিমানা
● ভেড়ামারার কুচিয়ামোড়া পুলিশ ক্যাম্পে বার্ষিক পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার
● কয়রার প্রত্যন্ত মানুষের চিকিৎসায় ভরসা হয়ে উঠেছে ভাসমান হাসপাতাল
● পাইকগাছা লোনাপানি কেন্দ্র থেকে বদলি, রুবেলকে বিদায় সংবর্ধনা
● মুক্তিযুদ্ধের পর শিক্ষায় ও জনসেবায় কেরামত আলীর দীর্ঘ পথচলা



আর্কাইভ