ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
শ্রীলঙ্কার সৈকতে ঢেউয়ের সঙ্গে অবকাশে পারশা জনস্বাস্থ্য ও স্বাস্থ্যব্যবস্থা নিয়ে গেটস ফাউন্ডেশন সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক মন্ত্রী-এমপিদের আর্থিক সুবিধা বাড়ালে বিরোধিতা করবে জামায়াত সিংগাইরে মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান এমপি শান্তর ভেদাভেদ ভুলে সহযোগিতা করলে দ্রুত উন্নয়ন সম্ভব: এমপি শান্ত কয়রায় নাশকতার মামলায় তিনজন আটক, আসামি ২০০ জনের বেশি পাইকগাছায় সন্ত্রাসের ষড়যন্ত্রের প্রতিবাদে কৃষকদলের মিছিল-সমাবেশ বাউফলে দুটি গরু জবাই করে মাংস নিয়ে গেল দুর্বৃত্তরা কয়রার লোকালয়ে অজগর, খাদ্যসংকটে সুন্দরবন নিয়ে শঙ্কা কালীগঞ্জে ধর্ষণ মামলায় এনসিপির নেতা গ্রেফতার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » আন্তর্জাতিক » পুলিশি হেফাজতে নিহত কর্মীর বাড়িতে যাওয়ার পথে মমতার গাড়িতে হামলা

পুলিশি হেফাজতে নিহত কর্মীর বাড়িতে যাওয়ার পথে মমতার গাড়িতে হামলা


আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট ২০২৬


পুলিশি হেফাজতে নিহত কর্মীর বাড়িতে যাওয়ার পথে মমতার গাড়িতে হামলা

ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার হালিশহরে পুলিশি হেফাজতে নিহত এক তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে হামলার শিকার হয়েছে রাজ্যটির সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িবহর।

আজ রোববার দুপুরের দিকে হালিশহরের বীজপুর এলাকায় এ ঘটনা ঘটে। হামলাকারীরা তাঁর গাড়ি লক্ষ্য করে জুতা ও ইটপাটকেল নিক্ষেপ করে এবং গাড়ির ওপর কাদা লেপে দেয়।

দলীয় সূত্র জানায়, সম্প্রতি হালিশহর থানা–হাজতে বিরজু কেয়ট নামের এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়। সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগে পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছিল। হেফাজতে থাকা অবস্থায় তাঁর মৃত্যু হলে পরিবারের পক্ষ থেকে থানায় পিটিয়ে হত্যার অভিযোগ তোলা হয়। আজ দুপুরে নিহত বিরজুর পরিবারের সঙ্গে দেখা করতে তাঁর হালিশহরের বাসায় যাচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, মমতার গাড়িবহর হালিশহরের ভূতবাগান এলাকায় পৌঁছালে একদল লোক অতর্কিতে গাড়ির ওপর হামলা চালায়। হামলাকারীরা গাড়ির সামনের অংশে কাদা লেপে দেয় এবং গাড়ি লক্ষ্য করে জুতা ও ইটপাটকেল ছুড়তে থাকে।

এ সময় সাবেক মুখ্যমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা অবরুদ্ধ হয়ে পড়েন। পরে নিরাপত্তারক্ষীদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং গাড়িটি সেখান থেকে চলে যেতে সক্ষম হয়।

এ ঘটনার পর তীব্র ক্ষোভ প্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের বলেন, ‘বাইরের গুন্ডা এনে আমার গাড়িতে হামলা চালানো হয়েছে। এই লুম্পেনদের হাতে চলে গেছে বাংলা। এখানে আইনশৃঙ্খলার কোনো অস্তিত্ব নেই। এটি আমাকে হত্যার একটি সুনির্দিষ্ট চক্রান্ত।’ এ ঘটনার পেছনে রাজনৈতিক উসকানি রয়েছে বলে তিনি অভিযোগ করেন।

হামলার নিন্দা জানিয়ে মমতার সফরসঙ্গী সংসদ সদস্য ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এটি মমতা বন্দ্যোপাধ্যায়কে হত্যার চক্রান্ত। আমরা এর বিচার চেয়ে আদালতে যাব।’ তিনি অবিলম্বে রাজ্যের পুলিশ মহাপরিচালক (ডিজি) এবং কলকাতার পুলিশ কমিশনারের পদত্যাগ দাবি করেন।

এই সফরের সময় তৃণমূলের আরেক সংসদ সদস্য দোলা সেনও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০:১১:৩৪   ১১৪ বার পঠিত  |      







আন্তর্জাতিক থেকে আরও...


শির যুক্তরাষ্ট্র সফরে বিমানবন্দরে বিরল অভ্যর্থনা দেবেন ট্রাম্প
কক্ষপথে অস্ত্র থাকার কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র, চীন-রাশিয়ার সতর্কবার্তা
নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৯০৩, নিখোঁজ ৪ হাজারের বেশি
নেপালে বিপর্যয় স্কুল ভেসে গেছে, জঙ্গলে গাছে উঠে বেঁচেছে ৮ বছরের শিশুটি, ফিরল মায়ের কোলে
নেপাল–তিব্বতে হিমবাহ ধস বিদ্যুৎকেন্দ্রের সুড়ঙ্গে আটকা শতাধিক ব্যক্তিকে উদ্ধারে খননকাজ চালাচ্ছেন উদ্ধারকর্মীরা



আর্কাইভ