ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
শ্রীলঙ্কার সৈকতে ঢেউয়ের সঙ্গে অবকাশে পারশা জনস্বাস্থ্য ও স্বাস্থ্যব্যবস্থা নিয়ে গেটস ফাউন্ডেশন সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক মন্ত্রী-এমপিদের আর্থিক সুবিধা বাড়ালে বিরোধিতা করবে জামায়াত সিংগাইরে মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান এমপি শান্তর ভেদাভেদ ভুলে সহযোগিতা করলে দ্রুত উন্নয়ন সম্ভব: এমপি শান্ত কয়রায় নাশকতার মামলায় তিনজন আটক, আসামি ২০০ জনের বেশি পাইকগাছায় সন্ত্রাসের ষড়যন্ত্রের প্রতিবাদে কৃষকদলের মিছিল-সমাবেশ বাউফলে দুটি গরু জবাই করে মাংস নিয়ে গেল দুর্বৃত্তরা কয়রার লোকালয়ে অজগর, খাদ্যসংকটে সুন্দরবন নিয়ে শঙ্কা কালীগঞ্জে ধর্ষণ মামলায় এনসিপির নেতা গ্রেফতার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খেলা » আবারও বিশ্বকাপ বাছাইয়ে নেমে যাওয়ার পথে ওয়েস্ট ইন্ডিজ

আবারও বিশ্বকাপ বাছাইয়ে নেমে যাওয়ার পথে ওয়েস্ট ইন্ডিজ


খেলাধুলা ডেস্ক
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট ২০২৬


আবারও বিশ্বকাপ বাছাইয়ে নেমে যাওয়ার পথে ওয়েস্ট ইন্ডিজ

আবারও কি ওয়ানডে বিশ্বকাপে বাছাইপর্ব খেলতে হবে ওয়েস্ট ইন্ডিজকে? এ মুহূর্তে সেটাই মনে হচ্ছে।

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানের জয়ের পর ওয়েস্ট ইন্ডিজের জন্য সরাসরি বিশ্বকাপ খেলার সমীকরণ আরও কঠিন হয়ে গেছে।

তাই টানা তৃতীয়বারের মতো ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বের পথে দুবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ।

আফ্রিকা মহাদেশে হতে যাওয়া এই আসরে খেলবে মোট ১৪টি দল। এর মধ্যে সহ-আয়োজক হিসেবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি খেলার সুযোগ পাচ্ছে।

আবারও বিশ্বকাপ বাছাইয়ে নেমে যাওয়ার পথে ওয়েস্ট ইন্ডিজ

আরও আটটি দল চূড়ান্ত হবে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে। আয়োজকদের মধ্যে জিম্বাবুয়ে আবার র‍্যাঙ্কিংয়ে সেরা আটে নেই। যে কারণে র‍্যাঙ্কিংয়ের সেরা ৯–এ থাকলেও একটি দলের বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত হবে।

কিন্তু ওয়েস্ট ইন্ডিজ এই মুহূর্তে আছে ১০ নম্বরে, তাদের রেটিং ৭৭। ৯ নম্বরে আছে বাংলাদেশ, লিটন দাসের দলের রেটিং ৮৩। আটে থাকা আফগানিস্তানের রেটিং ৯০। বিশ্বকাপে সরাসরি খেলতে এই বছরের ৩০ সেপ্টেম্বরের মধ্যে অন্তত সেরা ৯–এ থাকতে হবে ওয়েস্ট ইন্ডিজকে। সেটা কি সম্ভব?

৩০ সেপ্টেম্বরের আগে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে বাকি দুটি। এই দুই ওয়ানডের প্রতিপক্ষ ভারত। তা–ও ভারতের মাটিতেই। কাজটা যে কঠিন হতে যাচ্ছে, সেটা বোঝাই যাচ্ছে। আর ভারতের বিপক্ষে সিরিজটিতে জিতলেও ওয়েস্ট ইন্ডিজের সেরা আটে ঢোকা হবে না। এমনকি ৯ নম্বরও প্রায় অসম্ভব।

কারণ, বাংলাদেশের সঙ্গে ব্যবধান ৬ রেটিং পয়েন্টের। এ সময়ে বাংলাদেশের কোনো ওয়ানডে নেই। ম্যাচ না থাকার অর্থ রেটিং পয়েন্ট বাড়ানোর সুযোগ যেমন নেই, আবার কমে যাওয়ার ঝুঁকিও নেই। আর ক্যারিবীয়দের জন্য দুই ম্যাচ জিতে ব্যবধান পুষিয়ে ফেলাও কার্যত অসম্ভব।

ওয়েস্ট ইন্ডিজ কঠিন পরিস্থিতিতে পড়েছে আয়ারল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের জয়। ৫ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শুক্রবার আয়ারল্যান্ডকে ৯২ রানে হারিয়েছে আফগানিস্তান।

তাতে ৮ নম্বরে থাকা আফগানিস্তান আছে সুবিধাজনক অবস্থানে। এরই মধ্যে বিশ্বকাপে সরাসরি খেলার দৌড় থেকে ছিটকে গেছে আয়ারল্যান্ড। এই লড়াইয়ে টিকে থাকতে সিরিজে ৫–০ ব্যবধানে জিততে হতো তাদের। কিন্তু সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পরই তাঁরা দৌড় থেকে ছিটকে যায়।

ওয়েস্ট ইন্ডিজের জন্য বাছাইপর্বে খেলা অবশ্য নতুন নয়। ২০১৯ ও ২০২৩ বিশ্বকাপে বাছাই খেলতে হয়েছিল তাদের। ’১৯–এ বাছাই উতরে চূড়ান্ত পর্বে উঠতে পারলেও ’২৩–এ আটকে গিয়েছিল।

জিম্বাবুয়েতে অনুষ্ঠিত বাছাইপর্বের সুপার সিক্সে জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডসের কাছে হেরে যায় ওয়েস্ট ইন্ডিজ। পরে স্কটল্যান্ডের কাছে হার নিশ্চিত করে তাদের বিশ্বকাপ-স্বপ্নের মৃত্যু। সেবারই বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো মূল পর্বে জায়গা হয়নি ওয়েস্ট ইন্ডিজের।

বাংলাদেশ সময়: ০:০৯:০১   ১১৬ বার পঠিত  |   







খেলা থেকে আরও...


ব্রাইটনের মাঠে ৩–০ গোলে হারল আর্সেনাল
নারী ফুটবলারদের প্রেরণায় আদর্শ হতে পারে ঐশীর গাওয়া থিম সং
১৬ বছর বয়সী জার্মান ফুটবলারকে দলে ভেড়াল বার্সেলোনা
ফিফার নিষেধাজ্ঞা কাটিয়ে দলবদলে বসুন্ধরা কিংস
আজ চ্যাম্পিয়নস লিগের ড্র, কার সঙ্গে খেলবে পিএসজি-রিয়াল-বার্সা?



আর্কাইভ