ঢাকা    সোমবার, ২৪ আগস্ট ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ২৩ আগস্ট ২০২৬
প্রচ্ছদ » রাজশাহী » বাসেদ সভাপতি ও মোশারফ সেক্রেটারী বাপুস সুজানগর উপজেলা শাখার কমিটি গঠন

বাসেদ সভাপতি ও মোশারফ সেক্রেটারী বাপুস সুজানগর উপজেলা শাখার কমিটি গঠন


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: রবিবার, ২৩ আগস্ট ২০২৬


বাপুস সুজানগর উপজেলা শাখার কমিটি গঠন
পাবনা: প্রকাশনা জগতের শীর্ষ সংগঠন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি(বাপুস) সুজানগর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি(বাপুস) জেলা শাখার সভাপতি আব্দুল মজিদ বিশ্বাস। বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি(বাপুস) সুজানগর উপজেলা শাখার আহ্বায়ক মসলেম উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি(বাপুস) জেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শুভ। সম্মেলনের প্রথম অধিবেশন শেষে পূর্বের সুজানগর উপজেলা আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

পরে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ব্যালটের মাধ্যমে গোপন ভোটে আতাউর রহমান বাসেদ ( বিসমিল্লাহ লাইব্রেরী,দুলাই) ২১ ভোট পেয়ে সভাপতি, মোশারফ হোসেন (বই মেলা লাইব্রেরী,সুজানগর বাজার) ২১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক এবং রুহুল কুদ্দুস (বর্ণমালা লাইব্রেরী,সুজানগর বাজার ) ১৮ ভোট পেয়ে কোষাধ্যক্ষ নির্বাচিত হন। নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দিতাকারী অপর প্রার্থী হাবিবুর রহমান গুড্ডু মাস্টার( বিসমিল্লাহ লাইব্রেরী ,চিনাখড়া বাজার) পান ১৪ ভোট, সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দিতাকারী অপর প্রার্থী আসাদুজ্জামান আসাদ( বুক সেন্টার,সুজানগর বাজার) পান ১৪ ভোট এবং কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বীতাকারী অপর প্রার্থী লাবিনা খাতুন( তুবা লাইব্রেরী, সুজানগর বাজার) পান ১৭ ভোট।

এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফজলুর রহমান (হাবিব লাইব্রেরী,সাতবাড়ীয়া বাজার) সহ সভাপতি, শ্রী গণেশ চন্দ্র সরকার(প্রিয়ন্তী লাইব্রেরী, কামালপুর বাজার) সহ- সম্পাদক, সদস্য পদে আব্দুল মজিদ মাস্টার( দিশা লাইব্রেরী, সুজানগর বাজার), আশেক ইমরান(মাহিয়া লাইব্রেরী, দুলাই বাজার) মাসুদ রানা (মাস্টার লাইব্রেরী, ভিটবিলা বাজার) ইকবাল হোসেন(জনতা লাইব্রেরী, সুজানগর বাজার) হাচান আলী (আনিকা লাইব্রেরী, চিনাখড়া বাজার) আলমগীর হোসেন (ইত্যাদি লাইব্রেরী, সুজানগর বাজার) ও রওশন আলম(আলম লাইব্রেরী, সাতবাড়িয়া বাজার) নির্বাচনে বিজয়ী হন। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন নূরুল ইসলাম এবং সদস্য হিসেবে ছিলেন আজিজুর রহমান লিটন ও জহিরুল ইসলাম। নির্বাচন পরবর্তীতে এক প্রতিক্রিয়ায় নব নির্বাচিত নেতৃবৃন্দ সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবার প্রত্যয় ব্যক্ত করার পাশাপাশি সবার আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১৩:৫২   ১২ বার পঠিত  |