ঢাকা    শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
• এডিশনাল পিপি হযরত আলী হিরনের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু • চরফ্যাশনে সরকারি মামলা পরিচালনায় দায়িত্ব পেলেন অ্যাডভোকেট ছিদ্দিক • খাল খননে ধসে পড়ছে চরফ্যাশনের পাকা সড়ক, দুর্ঘটনার শঙ্কা • অস্ট্রেলিয়ার দুই উৎসবে নির্বাচিত ‘কিং ইন দ্য ল্যান্ড অব প্রিন্সেস’ • যুব এশিয়া কাপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালয়েশিয়া • জয়ার নীল আবেশের ছবি মুগ্ধ করেছে নেটিজেনদের • শিশুদের সৃজনশীল বিকাশের পাশাপাশি ক্রিয়েটিভ ইকোনমিতে জোর সরকারের: অর্থমন্ত্রী • গঙ্গা পানি চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা নিশ্চিতের দাবি নাহিদের • ইলিশ রক্ষায় ২২ দিন ধৈর্য ধরার আহ্বান মাসুদ পারভেজের • কুরআনের শিক্ষাই মানুষকে বিশ্ববাসীর কাছে সম্মানিত করে: মাসুদ সাঈদী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় বিড়ালের আঁচড়ের পর অদ্ভুত আচরণ শিশুর

ভেড়ামারায় বিড়ালের আঁচড়ের পর অদ্ভুত আচরণ শিশুর


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৩ আগস্ট ২০২৬


ভেড়ামারায় বিড়ালের আঁচড়ের পর অদ্ভুত আচরণ শিশুর

‎

‎

‎কুষ্টিয়া: সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও দেশজুড়ে ব্যাপক কৌতূহল ও উদ্বেগের সৃষ্টি করেছে। ভিডিওটিতে দেখা যায়, কুষ্টিয়ার ভেড়ামারাউপজেলার ৫ বছর বয়সী এক শিশু বিড়ালের মতো ‘মিউ মিউ’ শব্দ করছে এবং কিছু অস্বাভাবিক আচরণ করছে। জানা গেছে, শিশুটির নাম মুস্তারীন আদ্রিতা, সে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহিরচর এলাকার বাসিন্দা ব্যাংকার সাব্বিরের মেয়ে। বাড়িতে পোষা একটি বিড়ালের আঁচড় লাগার পর থেকেই শিশুটির মধ্যে এমন আচরণের পরিবর্তন দেখা যায়।

‎স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ আগস্ট বিড়ালের আঁচড়ের পর আদ্রিতাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে জলাতঙ্ক প্রতিরোধক (র‍্যাবিস) ভ্যাকসিন দেওয়া হয়। তারা শুনেছেন পরবর্তীতে উন্নত পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার জন্য তাকে ঢাকার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তবে হাসপাতালের নামটা জানা যায় নি।

‎ভিডিওটি ভাইরাল হওয়ার পর অনেকেই একে ‘জলাতঙ্ক’ বা ‘র‍্যাবিস’-এর লক্ষণ বলে ভুল প্রচার করছেন। তবে চিকিৎসা বিশেষজ্ঞরা এই ধারণাটি সম্পূর্ণ নাকচ করে দিয়েছেন।

‎কুষ্টিয়া সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইকবাল হোসেন বলেন, শিশুটিকে বিড়ালের আঁচড়ের পরপরই অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিন দেওয়া হয়েছে এবং তার শরীরে জলাতঙ্কের কোনো ক্লিনিক্যাল লক্ষণ নেই। মূলত বিড়ালের আঁচড় খাওয়ার পর তীব্র ভয় বা প্রচণ্ড মানসিক চাপ (Acute Stress or Psychological Trauma) থেকে শিশুটির মধ্যে এই সাময়িক মনস্তাত্ত্বিক প্রতিক্রিয়া বা আচরণগত পরিবর্তন দেখা দিয়েছে।

‎সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভ্রান্তিকর তথ্যে কান দিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। তবে গৃহপালিত বা ভবঘুরে কুকুর-বিড়াল আঁচড় বা কামড় দিলে অবহেলা না করে দ্রুত সাবান ও চলমান পানি দিয়ে অন্তত ১৫ মিনিট ক্ষতস্থান ধুয়ে সরকারি হাসপাতালে গিয়ে জলাতঙ্কের প্রতিষেধক টিকা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

‎শিশুটির বাবা সাব্বিরের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তা রিসিভ হয়নি। ফলে শিশুটির বর্তমান শারীরিক অবস্থা ও চিকিৎসার বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি।

এন, এন

বাংলাদেশ সময়: ২০:০৭:৩৫   ৩১৫ বার পঠিত  | ●   ●   ●







খুলনা থেকে আরও...


● কয়রায় কোস্ট গার্ডের অভিযানে ছয় বন্দুকসহ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
● ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান বাড়াতে ব্যবস্থাপনা কমিটির সভা
● ভেড়ামারায় অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রিতে জরিমানা
● ভেড়ামারায় মা ইলিশ রক্ষায় সচেতনতা সভা
● পাইকগাছায় ‘ভিপি সম্পত্তি’ বন্দোবস্ত বাতিলের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম



আর্কাইভ