ঢাকা    মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ২৪ আগস্ট ২০২৬
প্রচ্ছদ » শিরোনাম » বানিয়াচংয়ে পূবালী ব্যাংক গুনিনগঞ্জ শাখার ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন

বানিয়াচংয়ে পূবালী ব্যাংক গুনিনগঞ্জ শাখার ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন


রায়হান উদ্দিন সুমন, হবিগঞ্জ ( সিলেট )
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট ২০২৬


 বানিয়াচংয়ে পূবালী ব্যাংক গুনিনগঞ্জ শাখার ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন

সিলেট: নগদ অর্থের ব্যবহার কমিয়ে ডিজিটাল ও ক্যাশলেস লেনদেনে সাধারণ মানুষকে উৎসাহিত করতে বানিয়াচংয়ের গুনিনগঞ্জ শাখার পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে ‘ক্যাশলেস ক্যাম্পেইন’ ও বাংলা কিউআর কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) পূবালী ব্যাংকের গুনিনগঞ্জ বাজার শাখার উদ্যোগে র‌্যালি ও স্থানীয় ব্যবসায়ীদের মাঝে বাংলা কিউআর কোড বিতরণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

কর্মসূচির শুরুতে গুনিনগঞ্জ বাজার শাখার সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। এতে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ব্যবসায়ী, জনপ্রতিনিধি, গ্রাহক, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

কর্মসূচিতে বক্তারা বলেন, আধুনিক ব্যাংকিং ব্যবস্থায় ডিজিটাল লেনদেনের গুরুত্ব দিন দিন বাড়ছে। নগদ অর্থের পরিবর্তে ক্যাশলেস লেনদেন চালু হলে অর্থ লেনদেনে সময় কমার পাশাপাশি নিরাপত্তা ও স্বচ্ছতাও বাড়বে। বাংলা কিউআর ব্যবহারের মাধ্যমে ব্যবসায়ীরা সহজে এবং নগদ অর্থ ছাড়াই গ্রাহকদের কাছ থেকে পণ্য ও সেবার মূল্য গ্রহণ করতে পারবেন।

বক্তারা আরও বলেন, গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সুবিধা দিতে পূবালী ব্যাংক বিভিন্ন ডিজিটাল সেবা চালু করেছে। পে অ্যাপস, কিউআর কোড, ডেবিট ও ক্রেডিট কার্ডসহ প্রযুক্তিনির্ভর নানা সেবার মাধ্যমে গ্রাহকরা সহজেই দৈনন্দিন আর্থিক লেনদেন সম্পন্ন করতে পারছেন।

ব্যাংক সূত্রে জানা যায়, ডিজিটাল ব্যাংকিং সেবা আরও সহজলভ্য করতে বিভিন্ন শাখা ও উপশাখায় কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে সেলফ সার্ভিস কর্নার ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথের মাধ্যমে গ্রাহকদের জন্য আধুনিক ব্যাংকিং সুবিধা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-মহাব্যবস্থাপক ও হবিগঞ্জ অঞ্চল প্রধান সমবারু চন্দ্র মহন্ত। গুনিনগঞ্জ শাখার ব্যবস্থাপক দেওয়ান মোজাহিদুল ইসলামের সভাতিত্বে বিশেষ অতিথি থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ ফারুক মিয়া, উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ নাজমুল হোসেন, নতুনবাজার ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি মোঃ আলফু মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দাল হোসেন, মোঃ সঞ্জব আলী, মোঃ সামির আলী ও বানিয়াচং মডেল প্রেসক্লাবের সভাপতি শিব্বির আহমদ আরজু প্রমুখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:১৪:১৫   ২২ বার পঠিত  |