ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পাবনায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক ইউনিয়ন সেক্রেটারি আটক • বেকুটিয়া সেতুতে দুই মোটরসাইকেল ও ট্রলির সংঘর্ষ, নিহত ১ • কৃষকের স্বাবলম্বিতাই দেশের অর্থনৈতিক শক্তির ভিত্তি: এমপি রুমা • আমতলীতে ঘুষের এক লাখ টাকাসহ পৌর প্রকৌশলীকে আটক করল দুদক • গাছ কাটায় বাধা, নবীনগরে মা ও দুই মেয়েকে মারধর-শ্লীলতাহানির অভিযোগ • লালমোহনে দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, হামলায় যুবক আহত • মানিকগঞ্জে রাজনৈতিক মামলায় আওয়ামী লীগ নেতা কাজী আব্দুল মজিদ গ্রেফতার • পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে সচেতনতামূলক প্রশিক্ষণ • পীরগঞ্জে দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ • ১৪ শহীদের স্মৃতিবিজড়িত চন্ডিপুর বধ্যভূমি অযত্নে, সংস্কারের দাবি


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে ৬ জুয়াড়ি আটক

লালমোহনে ৬ জুয়াড়ি আটক


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট ২০২৬


লালমোহনে ৬ জুয়াড়ি আটক
ভোলা: লালমোহন উপজেলায় ৬ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। এরআগে, রোববার রাতে উপজেলার লালমোহন ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ফুলবাগিচা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- ওই এলাকার মফিজুল ইসলামের ছেলে মো. সুমন, মৃত হানিফের ছেলে মো. মান্নান, লাল মিয়ার ছেলে মো. বজলুর রহমান, কয়ছর আহমেদের ছেলে মো. আব্দুল আজিজ, রমাগঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আনিছুল হকের ছেলে মো. শাহাবুদ্দিন এবং মনপুরা উপজেলার সাকুচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উত্তর সাকুচিয়া এলাকার ইউসুফ মোল্লার ছেলে মো. জাকির।
জানা গেছে, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন উপজেলার লালমোহন ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ফুলবাগিচা এলাকায় একটি অভিযান পরিচালনা করে পুলিশের একটি টিম। এ সময় স্থানীয় একটি দোকানের ভেতর জুয়া খেলায় অবস্থায় ৬ জনকে আটক করা হয়। পরে তাদের থানায় নেয়া হয়।
এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম মজুমদার বলেন, জুয়া প্রতিরোধ আইনে আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত একটি মামলা দায়ের হয়েছে। এরপর সোমবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:১০:১৫   ১০৫ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● বেকুটিয়া সেতুতে দুই মোটরসাইকেল ও ট্রলির সংঘর্ষ, নিহত ১
● আমতলীতে ঘুষের এক লাখ টাকাসহ পৌর প্রকৌশলীকে আটক করল দুদক
● লালমোহনে দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, হামলায় যুবক আহত
● প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ পরিচয়ে প্রতারণা, কাউখালীতে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
● পটুয়াখালীতে অর্থনৈতিক ইউনিট ১ লাখ ৩২ হাজার, কর্মসংস্থানে যুক্ত ২ লাখ ৪৫ হাজার মানুষ



আর্কাইভ