ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পাবনায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক ইউনিয়ন সেক্রেটারি আটক • বেকুটিয়া সেতুতে দুই মোটরসাইকেল ও ট্রলির সংঘর্ষ, নিহত ১ • কৃষকের স্বাবলম্বিতাই দেশের অর্থনৈতিক শক্তির ভিত্তি: এমপি রুমা • আমতলীতে ঘুষের এক লাখ টাকাসহ পৌর প্রকৌশলীকে আটক করল দুদক • গাছ কাটায় বাধা, নবীনগরে মা ও দুই মেয়েকে মারধর-শ্লীলতাহানির অভিযোগ • লালমোহনে দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, হামলায় যুবক আহত • মানিকগঞ্জে রাজনৈতিক মামলায় আওয়ামী লীগ নেতা কাজী আব্দুল মজিদ গ্রেফতার • পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে সচেতনতামূলক প্রশিক্ষণ • পীরগঞ্জে দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ • ১৪ শহীদের স্মৃতিবিজড়িত চন্ডিপুর বধ্যভূমি অযত্নে, সংস্কারের দাবি


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » হবিগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগীতা

হবিগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগীতা


রায়হান উদ্দিন সুমন, হবিগঞ্জ ( সিলেট )
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট ২০২৬


 হবিগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগীতা

সিলেট: হবিগঞ্জে উৎসবমুখর পরিবেশে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে চিত্রাঙ্কন ও দেশাত্মবোধক গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (২৪ আগস্ট) হবিগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় জেলা শিল্পকলা একাডেমি,ব্যবস্থাপনায় এবং জেলা সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায় জেলার প্রায় অর্ধশত বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোর অংশগ্রহণ করে।
প্রতিযোগিতা শেষে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মঈনুল হক।
অনুষ্ঠানের শুরুতে অংশগ্রহণকারী শিশু-কিশোররা সমবেতভাবে ‘আমাদের দেশটা স্বপ্নপুরী’ গানটি পরিবেশন করে। পরে চিত্রাঙ্কন ও দেশাত্মবোধক গানের প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিশু-কিশোরকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোররা সমাজের বোঝা নয়; তারাও আমাদের সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাদের মধ্যে রয়েছে নানা ধরনের প্রতিভা ও সম্ভাবনা। প্রয়োজন শুধু তাদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করে দেওয়া। এ ধরনের সাংস্কৃতিক আয়োজন তাদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের প্রতি পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত দায়িত্ব রয়েছে। তাদের মেধা ও প্রতিভা বিকাশে আরও বেশি সুযোগ সৃষ্টি করতে হবে। ভবিষ্যতেও তাদের নিয়ে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে বিজয়ীদের পাশাপাশি সকল অংশগ্রহণকারীকে শুভেচ্ছা উপহার দেওয়ায় শিশু-কিশোরদের মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়। আয়োজকরা জানান, বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের প্রতিভা বিকাশ এবং তাদের সমাজের মূলধারার সাংস্কৃতিক কর্মকান্ডে সম্পৃক্ত করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:২৬:৩৯   ১১০ বার পঠিত  | ●   ●   ●







শিরোনাম থেকে আরও...


● পাবনায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক ইউনিয়ন সেক্রেটারি আটক
● বেকুটিয়া সেতুতে দুই মোটরসাইকেল ও ট্রলির সংঘর্ষ, নিহত ১
● কৃষকের স্বাবলম্বিতাই দেশের অর্থনৈতিক শক্তির ভিত্তি: এমপি রুমা
● আমতলীতে ঘুষের এক লাখ টাকাসহ পৌর প্রকৌশলীকে আটক করল দুদক
● গাছ কাটায় বাধা, নবীনগরে মা ও দুই মেয়েকে মারধর-শ্লীলতাহানির অভিযোগ



আর্কাইভ