![]()
মাগুরা: মহম্মদপুর উপজেলা সদরে ওয়ালটন শো-রুমের আড়ালে অবৈধ আইসক্রীম কারখানা গড়ে উঠেছে। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে এই ব্যবসা পরিচালনা করে আসছেন বলে জানা গছে। আজ মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে কারখানাটি বন্ধ করে দিয়ে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন।
মাগুরা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে সহকারী পরিচালক সজল আহমেদ জানান, মহম্মদপুর উপজেলার কাজী সালিমুল হক মহিলা কলেজের সামনের ওয়ালটন শো-রুমের মালিক মো. খায়রুল ইসলাম দুই বছরের অধিক সময় গোপনে এই অবৈধ আইসক্রীম কারখানা পরিচালনা করে আসছেন। তিনি জানান কারখানার বিএসটিআইয়ের কোন বৈধ কাগজ পত্র, ট্রেড লাইসেন্স এবং ভোক্তা অধিকারের কোন অনুমোদন নেই।
এছাড়া মোড়কের গায়ে ভূয়া ঠিকানা ”ঢাকা বাংলাদেশ” ব্যবহার করা হয়েছে। পণ্যের মোড়কের গায়ে কি কি উপাদান ব্যবহার করা হয়েছে তারও কোন তালিকা নেই এবং নেই কোন উৎপাদিত ও মেয়াদ উত্তীর্নের তারিখ। অনুমোদনহীন খাদ্যপণ্য তৈরি করে বাজারজাত করার জন্য তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া কারখানার উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির মালিক মো. খাইরুল ইসলাম বলেন, প্রতিষ্ঠানটি পরিচালনার অনুমোদন চেয়ে বিএসটিআইএ আবেদন করা হয়েছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ০:২২:২৩ ৬ বার পঠিত | ● অবৈধ ● আইসক্রিম ● ব্যবসা ● মহম্মদপুর