ঢাকা    রবিবার, ১১ অক্টোবর ২০২৬
শিরোনাম
• তেঁতুলিয়া নদীতে মাছ ধরায় জেলের ১৪ দিনের জেল, জরিমানা ২০০ টাকা • ভেড়ামারায় পদ্মা নদীতে ২ লাখ ২৪ হাজার টাকার নিষিদ্ধ জাল জব্দ • পাইকগাছার গদাইপুরে ৫০০ নার্সারির চারা যাচ্ছে দেশজুড়ে • সিংগাইরে চার ফার্মেসিকে ১৯ হাজার টাকা জরিমানা • বাউফলে ঘরের মাচা ভেঙে লাকড়ির নিচে চাপা পড়ে গৃহবধূর মৃত্যু • আলফাডাঙ্গায় সার ডিলার নিয়োগ বাতিলের দাবি বিএনপির একাংশের • কেউন্দিয়া শহীদ স্মৃতি বালিকা বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন • তেঁতুলিয়া নদীতে মা ইলিশ শিকার, ৮ জেলের এক মাসের কারাদণ্ড • ভেড়ামারায় ক্রীড়া ক্লাব ও মাদ্রাসায় ফুটবল দিলেন এমপি আব্দুল গফুর • আলফাডাঙ্গায় লোকালয়ে দলছুট হনুমান, কলা খাওয়াচ্ছেন উৎসুক মানুষ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ভূঞাপুর ইবরাহীম খাঁ সরকারি কলেজের জায়গা পুনরুদ্ধার

ভূঞাপুর ইবরাহীম খাঁ সরকারি কলেজের জায়গা পুনরুদ্ধার


আখতার হোসেন খান,ভূঞাপুর( টাঙ্গাইল )
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট ২০২৬


 ভূঞাপুর ইবরাহীম খাঁ সরকারি কলেজের জায়গা পুনরুদ্ধার

টাঙ্গাইল: ভূঞাপুর ইবরাহীম খাঁ সরকারি কলেজের ২৪ শতাংশ জায়গা হাই কোর্টের স্থগিতাদেশ পেয়ে মঙ্গলবার (২৫ আগস্ট) পুনরুদ্ধার করেছে শিক্ষার্থীরা।

বিবরণে জানা যায়, ইবরাহীম খাঁ সরকারি কলেজের আবাসিকের ২৪ শতাংশ জায়গা পশ্চিম ভূঞাপুর গ্রামের মিন্টু তরফদার গং জজ কোর্টে মামলা করে তাদের পক্ষে রায় পায় এবং আদালতের নির্দেশে পুলিশ সমেত তারা কলেজের শিক্ষকদের বাসা থেকে বের করে দিয়ে বাসা বাড়ি ভেঙ্গে জায়গা নিজেদের দখলে নেয়।

তারা জানায়, এই জায়গাটি পৈতৃক সূত্রে আমাদের এবং আমাদের নামেই রেকর্ডপত্র। সে কারণে আদালত আমাদের পক্ষে রায় প্রদান করেছেন।
অপরাধ দিকে তৎকালীন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ কামরুজ্জামান জানান, জমিটি কলেজের। বাদী পক্ষ জজ কোর্টে মামলা করেন, কিন্তু আমরা কোনো প্রকার নোটিশ পাইনি। কলেজ কর্তৃপক্ষের অজ্ঞাতসারে এক তরফা রায় নিয়ে শিক্ষকদের বাসা থেকে বের করে দিয়ে ঘর দরোজা ভেঙে জায়গাটি দখলে নেয়। আমরা উচ্চ আদালতে আপিল করবো।

কলেজ কর্তৃপক্ষ নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে হাই কোর্টে আপিল করলে হাইকোর্ট বিভাগ ২ আগস্ট সেই রায় স্থগিত করে স্থিতাবস্থা জারি করে।
স্থিতাবস্থার বিষয়টি কলেজে নব যোগদানকৃত অধ্যক্ষ মো: মোস্তাফিজুর রহমান নালিশী জায়গায় নোটিশ ঝুঁলিয়ে দেন।

নোটিশ দেখে কলেজের শিক্ষার্থী ও অভিভাবকরা বিবাদী পক্ষের উত্তোলিত টিনের চালাগুলো ভেঙে ফেলে এবং জায়গাটি কলেজের পক্ষে পুন:দখলে নেয়।

অধ্যক্ষ মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, আমি মহামান্য হাইকোর্টের রায়টি নালিশী জমিতে সাইন বোর্ডে লিখে ঝুলিয়ে দিয়েছি। ছাত্র-ছাত্রী বা অভিভাবকরা কি করেছে তা আমার জানা নেই।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:১৬:৫০   ৮২ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● সিংগাইরে চার ফার্মেসিকে ১৯ হাজার টাকা জরিমানা
● আলফাডাঙ্গায় সার ডিলার নিয়োগ বাতিলের দাবি বিএনপির একাংশের
● আলফাডাঙ্গায় লোকালয়ে দলছুট হনুমান, কলা খাওয়াচ্ছেন উৎসুক মানুষ
● সিংগাইরে জমি নিয়ে বিরোধে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা, লুটের অভিযোগ
● ভূঞাপুর হানাদার মুক্ত দিবসে শহীদ ও প্রয়াত মুক্তিযোদ্ধাদের স্মরণ



আর্কাইভ